হাম উপসর্গে আরও পাঁচ মৃত্যু, মোট ৬৪৮

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৫:৫৯ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৩ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৭৩৩ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫টি শিশু। হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৬৭২টি শিশু।

শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৯ হাজার ৬০৬ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ১০ হাজার ২৪৮টি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৫ হাজার ৮৫২টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচটি শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ ও এর উপসর্গ নিয়ে ৫৫৬টি শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ৬৪৮।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৩৩৫ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (১২১ জন) ও বরিশাল (১১৩ জন)।

গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণে‘র তালিকায় দেখা গেছে- ঢাকায় ৩৩৫, রাজশাহীতে ৪০, বরিশালে ১১৩, চট্টগ্রামে ১২১, ময়মনসিংহে ২৭, সিলেটে ৬৬, খুলনায় ৪৮ ও রংপুরে ১১টি শিশু হামে আক্রান্ত হয়েছে।

গত চার ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

একাত্তর/এসি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৯২ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫টি শিশু।...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৩৪টি জন হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৩ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৯২ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৪টি শিশু।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৫ জন শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২২১ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
দীর্ঘ ২৪ বছর পর অবশেষে বিশ্বকাপের মূল মঞ্চে ফিরছে ইউরেশিয়ান জায়ান্ট তুরস্ক। সবশেষ ২০০২ সালের জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে বিশ্ববাসীকে তাক লাগিয়ে সেমিফাইনালে উঠেছিল তারা। সেই সোনালী অতীতকে ফিরিয়ে...
দেশে যারা প্রগতিশীল সংস্কৃতিচর্চার বিরোধিতা করছে, তাদের কথা শোনার জন্য সরকার বসে নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, রক্ষণশীলতার ফিরিস্তি দিয়ে শিক্ষার্থীদের...
ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় ট্র্যাজেডির নায়কদের একজন তিনি। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক দুই দিন আগে স্প্যানিশ ফেডারেশনকে না জানিয়ে রিয়াল মাদ্রিদের কোচ হতে রাজি হওয়ায় স্বয়ং প্রধান কোচের পদ...
দেশের স্কিনকেয়ার, হোমকেয়ার ও কসমেটিকস খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড খুচরা বিক্রেতাদের জন্য ব্যতিক্রমধর্মী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন (আপনজন-০১) চালু করেছে। গত তিন জুন থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর