হাম উপসর্গে আরও ছয় মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে এক হাজার ২৩১ জনের শরীরে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো মোট ৮৮০ জনের। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৯৯ জন। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট মারা গেছেন ৯৭৯ জন।

একই সময়ে হামে আক্রান্ত হয়েছেন ৭২ জন, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ১৫৯। 

এই সময়ে এক হাজার ৭৪ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৫৯ হাজার ১৫০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩৮৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ ৩৯ হাজার ৫১৯ রোগী, তাদের মধ্যে এক লাখ ৩৪ হাজার ৪৫৮ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন।

আরবিএস
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
দেশে এখনও আশঙ্কাজনক হারে বাড়ছে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।   
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৮ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ১৯৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর