হাম উপসর্গে আরও দুই মৃত্যু, মোট ১১৮৪

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৬৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩৫৯টি শিশু। 

সোমবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর (শিশু ও প্রাপ্ত বয়স্ক) সংখ্যা দুই লাখ ১৪ হাজার ২৫১ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্তের (শিশু ও প্রাপ্ত বয়স্ক) সংখ্যা ২৪ হাজার ৫২৩। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই লাখ পাঁচ হাজার ৩৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুটি শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ১০৫ ও এর উপসর্গ নিয়ে শিশুসহ এক হাজার ১৭৯ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু এক হাজার ১৮৪।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৪৮৯ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (২৪৭ জন) ও সিলেট (১৯৫ জন)।

ঢাকা-চট্টগ্রাম-সিলেট ছাড়াও গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছে- রাজশাহীতে ৫৩, ময়মনসিংহে ১০২, বরিশালে ১৪১, খুলনায় ১০৪ ও রংপুরে ২৮টি শিশু হামে আক্রান্ত হয়েছে।

গত ৪ ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ২৩ সেপ্টেম্বর একদিনে ১১ মৃত্যুর খবর আসে।

একাত্তর/এসি
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ২৩৩ জন...
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম...
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর...
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে। একই সময়ে সারা দেশের হাসপাতালে নতুন...
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে শুরু করা মার্কিন সামরিক অভিযানের আট মাস পেরিয়ে গেলেও জয়ের কোনো স্পষ্ট সংকেত দেখতে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন...
বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া’র সাড়ে ৪ ট্রিলিয়ন ডলারের বিশাল সাম্রাজ্য আজ এক নজিরবিহীন স্ক্যান্ডালে কাঁপছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবের রূপকার ও এনভিডিয়ার প্রধান...
বিশ্বের অন্যতম সর্বোচ্চ মূল্যবান প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘এনভিডিয়া’র (Nvidia) প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াং এক নজিরবিহীন আন্তর্জাতিক ও ব্যক্তিগত কেলেঙ্কারির মুখে পড়েছেন। সিঙ্গাপুরভিত্তিক এক...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ জায়ান্ট এনভিডিয়া-এর প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে কোম্পানির বোর্ড। এক সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে তার সম্পর্কের কথা সামনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর