মাতৃভূমি ও পরিবারকে শিরোপা উৎসর্গ করলেন ভোজিনহা

লিগ চ্যাম্পিয়ন কোলো-কোলো

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোর জার্সিতে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেলেন কেপ ভার্দের তারকা গোলরক্ষক ভোজিনহা। নুনিয়েসের বিপক্ষে নাটকীয় এক জয়ের সুবাদে তিন ম্যাচ হাতে রেখেই ঘরোয়া লিগের শিরোপা নিশ্চিত করেছে কোলো-কোলো। আর এই ঐতিহাসিক সাফল্যে আনন্দে ভেসে নিজের ক্যারিয়ারের বড় এই অর্জন মাতৃভূমি কেপ ভার্দে ও পরিবারকে উৎসর্গ করেছেন এই গোলরক্ষক।

রোববার প্রতিপক্ষের মাঠে এক রোমাঞ্চকর ম্যাচে ২-১ গোলে জয় তুলে নেয় কোলো-কোলো। ম্যাচের ১৪ মিনিটে অভিজ্ঞ মিডফিল্ডার আর্তুরো ভিদালের দুর্দান্ত ভলিতে লিড নেয় দলটি। যদিও ২৯ মিনিটে লুকাস মোলিনার গোলে সমতায় ফিরেছিল নুনিয়েস। তবে ম্যাচের শেষ মুহূর্তে সব উত্তেজনা ছড়িয়ে জয় নিশ্চিত করে কোলো-কোলো।

নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ে জাভিয়ের কোরেয়ার নিখুঁত কাটব্যাক থেকে জয়সূচক গোলটি করেন মার্কোস বোলাদোস। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, অর্থাৎ ৯৭তম মিনিটে প্রতিপক্ষের নিশ্চিত গোল ঠেকিয়ে দলের ৩ পয়েন্ট ও শিরোপা জয় পাকা করেন ভোজিনহা

এই জয়ে তিন ম্যাচ হাতে রেখেই ৬১ পয়েন্ট সংগ্রহ করে চিলির ঘরোয়া লিগের ৩৫তম শিরোপা ঘরে তুলল কোলো-কোলো। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনিভার্সিদাদ দে চিলের পয়েন্ট ৫১। ফলে ১০ পয়েন্টের নিরাপদ ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান নিশ্চিত করল ক্লাবটি।

শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত ভোজিনিয়া গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এটি আমার জীবনে এবং পেশাদার ক্যারিয়ারে এ পর্যন্ত যত অভিজ্ঞতা অর্জন করেছি, তার সব কিছুর চূড়ান্ত পরিণতি।


২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলেন ভোজিনহা। সেই সাফল্যের সুবাদেই জুলাইয়ের শেষ দিক থেকে আগস্টের শুরুর মধ্যে তাঁকে দলে ভেড়ায় কোলো-কোলো। প্রাথমিকভাবে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের চুক্তি হলেও চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। ফলে আগামী মৌসুমে কোপা লিবার্তাদোরেসে ক্লাবটিতে তিনি থাকবেন কি না, তা নিয়ে ভক্তদের মনে কৌতূহল তৈরি হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভোজিনহা বলেন, আজ উদযাপনের দিন। ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু ভাবছি না, এ নিয়ে পরে কথা হবে। এই শিরোপা আমার পুরো পরিবার ও কেপ ভার্দের মানুষের জন্য।

লিগের বাকি অংশে ইউনিভার্সিদাদ কাতোলিকা, লা সেরেনা এবং কোবরেসালের বিপক্ষে ম্যাচ শেষ করেই ভোজিনিহার ভবিষ্যৎ চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্লাব কর্তৃপক্ষ। কোলো-কোলোর পোস্ট সুরক্ষিত রেখে যিনি এখন ক্লাবটির নতুন মহাতারকা।

একাত্তর/এআরএস
দীর্ঘ ২২ বছরের ক্ষুধার্ত অপেক্ষার পর অবশেষে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি উঁচিয়ে ধরেছিল আর্সেনাল। তবে ইতিহাস বলছে, প্রিমিয়ার লিগের মসনদে বসা যতটা কঠিন, সেই মুকুট ধরে রাখা তারচেয়েও হাজার...
স্পেনের বিশ্বজয়ের আনন্দ উদযাপন এবং মাঠের জমকালো সব আয়োজন পুরোপুরি স্তিমিত হওয়ার আগেই আবারও স্প্যানিশ ফুটবলে ডামাডোল বাজিয়ে হাজির লা লিগা। নিউ জার্সিতে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বমুকুট ধরে রাখার রেশ...
বিশ্ব ফুটবলের মহাযজ্ঞে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে কিংবা হুলিয়ান আলভারেজদের মতো তাবৎ মেগাস্টাররা হাজির থাকা সত্ত্বেও ২০২৬ বিশ্বকাপ ফুটবলের মঞ্চে গোল অব দ্য টুর্নামেন্ট বা আসর সেরা গোলের মুকুট...
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের হেরে নীল-সাদা স্বপ্ন চুরমার হওয়ার যন্ত্রণা তখন তাড়িয়ে বেড়াচ্ছে পুরো আর্জেন্টিনাকে। অথচ সেই ট্র্যাজেডির আড়ালেই, ক্যামেরার চোখ আর স্পটলাইটের ঝলকানির...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছিল। বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান...
পটুয়াখালীর গলাচিপায় পরিবারের ইচ্ছার বিরুদ্ধে জোর করে আয়োজিত এক সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে শেষ পর্যন্ত বন্ধ হয়েছে। একাত্তর টেলিভিশনে সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় সংসদ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি। সোমবার ঢাকায় এ সাক্ষাতে নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নে...
টানা কয়েক মাসের অস্থিরতা কাটিয়ে অক্টোবরে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকের তেল রপ্তানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর