কারামুক্তির দিন এলো হাজতির মৃত্যুর খবর

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

কিশোরগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রনজিত ঘোষ (৭৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) তার জামিন মঞ্জুর হওয়ার পর সোমবার (৯ নভেম্বর) কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু মুক্তির আনন্দের পরিবর্তে কারাগার থেকে এলো মৃত্যুর সংবাদ।

সোমবার (৯ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রনজিত ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাইল এলাকার মৃত জিতেন্দ্র ঘোষের ছেলে। তিনি চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা ছিলো। এর মধ্যে একটি মামলা গত জুনে এবং অপরটি আগস্টে দায়ের করা হয়েছিলো।

কারা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কিশোরগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রনজিত ঘোষ। পরে কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি করার পর পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চিকিৎসায় অবহেলার অভিযোগ প্রসঙ্গে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার জাহানারা বেগম বলেন, প্রথমে অসুস্থ হওয়ার পর রনজিত ঘোষকে কারা হাসপাতালেই ভর্তি করা হয়েছিলো। পরবর্তী সময়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ প্রসঙ্গে জেল সুপার আরও বলেন, পরিবারগুলো সাধারণত এ ধরনের অভিযোগ করে থাকে। তবে রনজিত ঘোষ শুরু থেকেই কারা হাসপাতালের ভেতরে ভর্তি ছিলেন। তার চিকিৎসায় কোনো ঘাটতি বা অবহেলা করা হয়নি। চিকিৎসায় অবহেলার অভিযোগ সত্য নয়।

এদিকে স্বজনদের অভিযোগ, রনজিত ঘোষের শারীরিক অসুস্থতার বিষয়টি আগে থেকেই জানা ছিলো এবং আদালতের মাধ্যমেও কারা কর্তৃপক্ষকে তা জানানো হয়েছিলো।

নিহতের ভাগিনা মৃণাল কান্তি ঘোষ জানান, রোববার রনজিত ঘোষের জামিন হয় এবং সোমবার তার কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিলো। তিনি বলেন, রোববার বিচারক চিঠিতে জানিয়েছিলেন তিনি খুব অসুস্থ, তাকে আদালতে আনা যাবে না। পাশাপাশি আদালত তাকে জামিনও দিয়েছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ সময়মতো যথাযথ পদক্ষেপ নেয়নি।

পরিবারের দাবি, শারীরিক অসুস্থতার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে আগেভাগে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলে এই মর্মান্তিক পরিণতি এড়ানো সম্ভব হতো। কারাগারে তার শারীরিক অবস্থার যথাযথ মূল্যায়ন ও চিকিৎসা না হওয়ার অভিযোগ তুলে এই মৃত্যুর নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্বজনরা।

একাত্তর/এসি
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে শুরু করা মার্কিন সামরিক অভিযানের আট মাস পেরিয়ে গেলেও জয়ের কোনো স্পষ্ট সংকেত দেখতে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন...
বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া’র সাড়ে ৪ ট্রিলিয়ন ডলারের বিশাল সাম্রাজ্য আজ এক নজিরবিহীন স্ক্যান্ডালে কাঁপছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবের রূপকার ও এনভিডিয়ার প্রধান...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৬৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
বিশ্বের অন্যতম সর্বোচ্চ মূল্যবান প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘এনভিডিয়া’র (Nvidia) প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াং এক নজিরবিহীন আন্তর্জাতিক ও ব্যক্তিগত কেলেঙ্কারির মুখে পড়েছেন। সিঙ্গাপুরভিত্তিক এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর