ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫২

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৬ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ময়মনসিংহ বিভাগে মারা গেছেন আরও একজন।

এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৫২৩ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, খুলনা বিভাগে ১২৯ জন, রাজশাহী বিভাগে ১১৮ জন, বরিশাল বিভাগে ১১৪ জন, রংপুর বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে মারা গেছেন ২৬৬ জন।

এ ছাড়া এ সময়ে খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪২ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে নয়জন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।

একাত্তর/কেআই
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১২ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। গত দুই মাসের মধ্যে এটি সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে।...
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হাম ও হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৫ জন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩৪৭ জন।
চাঁদপুরের পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। চেকপোস্টে এক তরুণের মুঠোফোনের গ্যালারিতে পিস্তলের ছবি দেখে পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে এ...
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংস হারের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৫.২ ওভারে ১৩৪ রান তুলতেই চার উইকেট হারিয়েছে দল।...
বগুড়ার ধুনট ও দুপচাঁচিয়া উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে এ দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগামী ২৯ নভেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংলাপে আমন্ত্রণ পাচ্ছে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দল। এদিকে শূন্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর