সাত খুনে জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তৎকালীন র‍্যাব-১১-এর অধিনায়ক তারেক সাঈদের জবানবন্দিতে হত্যাকাণ্ডে জিয়াউল আহসানের নির্দেশনা ও অনুমোদনের বিষয়টি উঠে এসেছে। 

হত্যাকাণ্ডের এক যুগ পর বুধবার (২৫ নভেম্বর) আপিল বিভাগে শুরু হয়েছে এ মামলার আপিল শুনানি।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার সহযোগীদের অপহরণ করে র‍্যাব-১১-এর সদস্যরা। অপহরণের ঘটনা দেখে ফেলায় আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালককেও তুলে নেওয়া হয়। এ অপহরণ ও হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে র‍্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদের বিরুদ্ধে। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়।

পরে তারেক সাঈদের জবানবন্দিতে তৎকালীন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল জিয়াউল আহসানের নির্দেশনা ও অনুমোদনের বিষয়টি উঠে আসে। তবে সে সময় এ মামলায় আসামি করা হয়নি জিয়াউল আহসানকে।

হত্যাকাণ্ডের এক যুগ পর  বুধবার (২৫ নভেম্বর) আপিল বিভাগে শুরু হয় র‍্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫ জন এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত অন্য আসামিদের আপিলের শুনানি। শুনানিতে রাষ্ট্রপক্ষ হত্যাকাণ্ডে নির্দেশনা, অর্থ লেনদেন ও ব্যবসায়িক স্বার্থের সংশ্লিষ্টতার বিষয়গুলো তুলে ধরে।

এদিকে, সাত খুন মামলায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় আসার দিনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে শতাধিক গুম ও খুনের অভিযোগে করা মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয়। এ মামলায় তার বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগে বিচার চলছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুই মামলারই পরবর্তী শুনানি হবে।

একাত্তর/কেআই
বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শুরু হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র বা অনৈতিক সিন্ডিকেটকে বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পাশাপাশি আপিল বিভাগেও মামলা নিষ্পত্তির ক্ষেত্রে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) এক অভাবনীয় গতি ও অগ্রগতি লক্ষ্য করা গেছে। চলতি বছরের প্রথম আট মাসে নতুন...
সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো আসামিকে অন্য কোনো মামলায় গ্রেপ্তার বা ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো যাবে না মর্মে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে বিষয়টি নিয়ে...
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৬ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১৫২ জন হাসপাতালে ভর্তি...
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগামী ২৯ নভেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংলাপে আমন্ত্রণ পাচ্ছে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দল। এদিকে শূন্য...
কলম্বিয়ার উপকূলীয় শহর কার্টাজেনার একটি সুপারমার্কেটে প্রায় দিনব্যাপী চলা জিম্মি সংকটের অবসান ঘটিয়ে বাকি সব জিম্মিকে নিরাপদে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বুধবার ভোরে, যৌথ অভিযানে এক...
রাশিয়ার সামারা অঞ্চলের সিজরান শহরে রাতভর ইউক্রেনীয় ড্রোন হামলায় শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আঞ্চলিক রাজধানী সামারায় ড্রোন আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর