বঙ্গবন্ধু-হাসিনার নাম বাদ, বদলে গেলো ছয় মেডিকেল কলেজের নাম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০২:৩৯ পিএম

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজসহ দেশের ছয় সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। ব্যক্তি নাম বাদ দিয়ে এসব প্রতিষ্ঠানের জেলার নামে নামকরণ করা হয়েছে।

বুধবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

যে ছয়টি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে সেগুলো হলো— শেখ হাসিনা মেডিকেল কলেজ, নোয়াখালী; শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর; কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ; আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী; এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর। 

এসব মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে যথাক্রমে- নোয়াখালী মেডিকেল কলেজ, টাঙ্গাইল মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, মানিকগঞ্জ মেডিকেল কলেজ, নোয়াখালী মেডিকেল কলেজ, দিনাজপুর মেডিকেল কলেজ নামে নামকরণ করা হয়েছে।

এর আগে গেলো ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পতনের পর এসব মেডিকেল কলেজগুলোর নাম পরিবর্তনের দাবি তোলেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় এবার সরকারিভাবে এসব মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হলো।  

আরবিএস
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর