হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরের ১৫ মার্চের পর এই প্রথম রোগটিতে কোনো মৃত্যু হয়নি। তবে একই সময়ে নতুন করে ৯৬টি শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩২১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৬১টি শিশু। 

সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর (শিশু ও প্রাপ্ত বয়স্ক) সংখ্যা দুই লাখ ৩০ হাজার ৭৯১ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্তের (শিশু ও প্রাপ্ত বয়স্ক) সংখ্যা ২৬ হাজার ২৩২। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই লাখ ২২ হাজার ১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ১০৫ ও এর উপসর্গ নিয়ে শিশুসহ এক হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু এক হাজার ৩৫২।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৫৭৫ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (২৪৩ জন) ও সিলেট (১৭৯ জন)।

ঢাকা-চট্টগ্রাম-সিলেট ছাড়াও গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছে- রাজশাহীতে ৩৮, ময়মনসিংহে ৭৬, বরিশালে ৯৫, খুলনায় ৯৩ ও রংপুরে ২২টি শিশু হামে আক্রান্ত হয়েছে।

গত ৪ ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ২৩ সেপ্টেম্বর একদিনে ১১ মৃত্যুর খবর আসে।

একাত্তর/এসি
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫১৯ জন রোগী।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। গত দুই মাসের মধ্যে এটি সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে।...
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হাম ও হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৫ জন।
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫১৬ জনে। একই সময়ে সারাদেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে...
বিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা এনভিডিয়াকে ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে। প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের সময় এক বছরের বেশি চীনের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার...
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে সাম্প্রতিক দরপতন এবং মধ্যপ্রাচ্যে ইরানের হামলা বেড়ে যাওয়ার পেছনে নিজ দেশের বিরোধী দল ডেমোক্র্যাটদের দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মুম্বাইয়ের এক মঞ্চে সদ্গুরুর সঙ্গে কথা বলছিলেন শাহরুখ খান। একপর্যায়ে পাশ থেকে তার দিকে হাসিমুখে আঙুল তুলে ইশারা করেন অনন্ত আম্বানি। মাত্র ২০ সেকেন্ডের সেই ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে—বলিউড...
লিবিয়ার বেনগাজি উপকূলের কাছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাতটি নৌ ড্রোন ব্যবহার করে রাশিয়ার অন্যতম অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘মার্কারি’ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর