সারা দেশে নির্মিত হবে ৬শ মডেল স্কুল, প্রতিটিতে খরচ ১১৪ কোটি টাকা

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম
সারা দেশে নির্মিত হবে ৬শ মডেল স্কুল, প্রতিটিতে খরচ ধরা হয়েছে ১১৪ কোটি টাকা। এতে মোট ব্যয় দাঁড়াবে সাড়ে ৬৮ হাজার কোটি টাকা। প্রত্যেক এমপির জন্য বরাদ্দ দুটি করে স্কুল। প্রাক উন্নয়ন প্রস্তাবনা অনুযায়ী, স্কুলগুলোতে থাকবে এআই প্রযুক্তি, জাপানি ধাচেঁর খাবার, সাঁতারের অত্যাধুনিক ব্যবস্থা, সবুজ ক্যাম্পাসসহ এলাহি সব আয়োজন। আর এসবই বানানো হবে সিংহভাগ টাকা ঋণ করে। এডিপিতে না থাকলেও, সঙ্কটের এই সময়েও, বিশাল এই প্রকল্প চূড়ান্তের পথে সংশ্লিষ্ট বিভাগ। যার কঠোর সমালোচনা করলেন বিশ্লেষকরা।
 
দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা নিয়ে সমালোচনা বহুদিনের। অবকাঠামো থাকলেও নেই পর্যাপ্ত শিক্ষক। অভিযোগ আছে গুণগত মান নিয়েও। কিন্তু দায়িত্বের পর, সেসব সমাধান না করে, আবারো বিলাসবহুল প্রকল্পের দিকেই ঝুঁকছে বিএনপি। যার বড় উদাহরণ হতে যাচ্ছে সংসদীয় আসনগুলোতে ৬শ মডেল স্কুল ও কলেজ নির্মাণ। যাতে ব্যয় হবে সাড়ে ৬৮ হাজার কোটি টাকা। অথচ, অনুমোদন নেই এডিপিতে।
 

 

 
চরম আর্থিক সঙ্কটে ঋণনির্ভর এই প্রকল্প নেয়ার যৌক্তিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। আশ্চর্যের বিষয় হলো, এমনসব উপাদান যুক্ত করা হচ্ছে, যার আদৌ প্রয়োজন আছে কি না, তা মূল্যায়ন করা হয়নি। যেমন, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের সমন্বিত ব্যবস্থা-স্টেম, এআই, জাপানি ধাচেঁর খাবার, সুইমিং পুল এবং খেলাধুলাসহ এলাহী সব আয়োজন থাকবে স্কুলে। তৈরি হবে আবাসিক ব্যবস্থা, ছাদ সোলার এবং সবুজ ক্যাম্পাস। এই শিক্ষাবিদের মতে, মানের দিকে নজর না দিয়ে, এই প্রকল্প বোঝা হয়ে দাঁড়াবে অর্থনীতির জন্য।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর'র শিক্ষাবিদ অধ্যাপক মুজিবুর রহমান বলেন, 'নতুন একটা বা দুইটা স্কুল না বানিয়ে পাঁচটা স্কুলকে ডেভেলপ করি। একটা পরিকল্পনা করে প্রত্যেক সংসদীয় এলাকায় বা প্রতি উপজেলায় অথবা প্রতি জেলায় পাঁচটা করে স্কুল ডেভেলপ করি। নতুন করে স্কুল বানানোর কোন দরকার নেই। নতুন করে স্কুল বানানো মানে নতুন করে কেনাকাটা করবে, নির্মাণ করবে এর সাথে অনেক কিছু জড়িত। আমি মনে করি যে এগুলো হল অপ্রয়োজনীয়। এগুলোতে টাকার অপচয় হওয়ার অনেক আশঙ্কা থাকে।'
 
বিশাল এই প্রকল্পের জন্য ৭০ শতাংশ বা ৪৮ হাজার কোটি টাকা আশা করা হচ্ছে ঋণ হিসেবে। প্রাক উন্নয়ন প্রস্তাবনায় বলা হয়, ঋণের অর্থ দ্রুত পাওয়ার জন্যও গুরুত্বপূর্ণ এই প্রকল্প। প্রতিটি সংসদীয় আসনে একটি বালক ও একটি বালিকা বিদ্যালয় নির্মাণ করা হবে এই প্রকল্পের টাকায়। যেখানে, জমি অধিগ্রহণ, মসজিদ, মেডিক্যাল সেন্টারও বানানো হবে বিদ্যালয় সীমানায়। আর সবকিছু আমলে নিলে, একেকটি স্কুলের পেছনেই ব্যয় হবে ১১৪ কোটি টাকা। প্রশ্ন হলো, এতো ব্যয় কোথায় হবে?
 
প্রকল্পের অনুমোদন কিংবা আলোচনা না হলেও, বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের পয়লা সেপ্টেম্বর থেকেই।
একাত্তর/এফআর
মহাকাশ প্রযুক্তিতে নতুন বিপ্লব আনতে যাচ্ছেন ইলন মাস্ক। এবারে চাঁদের মাটিতে এআই স্যাটেলাইট কারখানা স্থাপন করতে চায় মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রযুক্তিপ্রতিষ্ঠান স্পেসএক্স।
ক্ষমতার দেড় মাসে কেবল ব্যাংক থেকেই প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। আর ইউনূস সরকারের ঋণসহ শেষ তিন মাসে এ হিসাব ছিল প্রায় ৫৬ হাজার কোটি। মূলত রাজস্ব আয়ে বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয়...
প্রস্তাবিত বাজেটে যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা শতভাগ বাস্তবায়ন করা সম্ভব বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বঙ্গবন্ধু অন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার বাজেটোত্তর সংবাদ...
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে বাজেট দেয়া হয়েছে বলে সিপিডি ও বিএনপি যে অভিযোগ তুলেছে তা উড়িয়ে দিচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।বঙ্গবন্ধু অন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার...
গ্রাহকদের হাতে পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি পৌঁছে দেওয়ার লক্ষে দেশজুড়ে ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’ চালু করেছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। এই অফারের আওতায় যেকোনো ব্র্যান্ডের পুরনো...
দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যকার বিদ্যমান দূরত্ব ও দক্ষতার ব্যবধান দূর করতে ‘ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক’ চূড়ান্ত করার কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ...
দেশে ছয় লাখ মানুষের জন্য একজন মনোচিকিৎসক রয়েছেন। এই বাস্তবতায় মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং মানসিক সঙ্কটে থাকা ব্যক্তিদের প্রাথমিক সহায়তা দেওয়ার সক্ষমতা তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। 
রাজধানীর কোর্টসাইড ফুটসাল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬’-এর শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেনাল্টি শুটআউটে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর