ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, নতুন ভর্তি ৩১১ জন

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১০:০৩ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে দুইজন মারা গেছেন যাদের দুইজনই ঢাকার বাইরের।  এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩১১ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন হাসপাতালে ভর্তি হওয়া আক্রান্তদের মধ্যে ঢাকা সিটিতে ৮০ জন এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ২৩১ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৯৮১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৭৫ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে এক হাজার ৪০৬ জন রোগী।

এতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে তিন লাখ ১৭ হাজার ৯৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে এক লাখ ৯ হাজার ১৮১ জন এবং ঢাকার বাইরে দুই লাখ ৮ হাজার ৭৭৫ জন।

এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এক হাজার ৬৬৭ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ৯৬১ জন ও ঢাকার বাইরে ৭০৬ জন।   

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিন লাখ ১৪ হাজার ৩০৮ জন। এর মধ্যে ঢাকা সিটিতে এক লাখ সাত হাজার ৬৪৫ এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন দুই লাখ ছয় হাজার ৬৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৭৫ জন। এর মধ্যে ঢাকা সিটির ৯৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ২৭৯ জন।

 

একাত্তর/জো
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
চলতি বছরের মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৮৭ জন। এ সময়ে নতুন করে মৃত্যু হয়েছে আরো পাঁচজনের।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৬১০ জন। এ সময়ে নতুন করে মৃত্যু হয়েছে আরো দুইজনের। ফলে চলতি বছর এখনো ডেঙ্গুতে মৃত্যু হলো ৩৮৪ জনের।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭৮৮ জন। এ সময়ে নতুন করে মৃত্যু হয়েছে আরো ছয়জনের। ফলে চলতি বছর এখনো ডেঙ্গুতে মৃত্যু হলো ৩৪৯ জনের।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর