এডিস মশার চরিত্র বদল, চিন্তায় স্বাস্থ্য বিভাগ

আপডেট : ১৫ মে ২০২৪, ০৬:৪৬ পিএম

মৌসুম শুরুর আগেই হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এবার আবহাওয়া ও এডিস মশার চরিত্র বদল, চিন্তায় ফেলেছে স্বাস্থ্য বিভাগকে। তাই আগেভাগেই তারা হাসপাতালগুলোকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে। এখন প্রতিদিন গড়ে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন সারাদেশের হাসপাতালে।

সাধারণত জুন থেকে ডেঙ্গুর মৌসুম শুরু হয়। কিন্তু এবার মে মাসের শুরুতেই হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আবহাওয়ার ও এডিস মশার জীবন আচরণের অমূল পরিবর্তনে শঙ্কায় স্বাস্থ্য বিভাগ। 

ঢাকার পাশাপাশি অন্য জেলায় এডিস মশার উপস্থিতি বাড়ায়য় ডেঙ্গু প্রতিরোধে নানা পরিকল্পনা গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত করা হয়েছে। সংকট এড়াতে আগেই ডেঙ্গু সনাক্তের কীট, ওষুধ ও ইনজেকশন স্যালাইনের সম্ভাব্য চাহিদাপত্র আমদানীকারক ও উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে।

প্রায় সোয়া দুই কোটি মানুষের শহর ঢাকাবাসীর জন্য ডেঙ্গু চিকিৎসায় ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে। 

ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক কর্নেল জহির জানান, এই বছর ডেঙ্গু চিকিৎসায় প্রায় এক হাজার বেড ও ২০০'র বেশী আইসিইউকে নতুন ভাবে সাজানো হয়েছে। এবারই প্রথম এক বছরের নীচে শিশুদের জন্য ডেঙ্গু চিকিৎসায় আলাদা ওয়ার্ড করা হবে।

এখন থেকে এই হাসপাতালে জ্বর নিয়ে এলেই ৩০ মিনিটে ডেঙ্গু পরীক্ষার ফলাফল জানা যাবে বলেও জানান ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক।

এদিকে, মঙ্গলবারও ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা ও ঢাকার বাইরের হাসপাতালে আরও ৪০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

 

একাত্তর/জো
সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মারা গেছেন। একই সময়ে নতুন করে আরও ৩০৬ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯১ জন। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ৩৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর