করোনার পর বেড়েছে সংক্রামক রোগের প্রকোপ

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৫:১৪ পিএম

করোনার পরে ১০ গুণ বেড়েছে সংক্রামক রোগের প্রকোপ। যুক্তরাষ্ট্রভিত্তিক জার্নাল ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, বিশ্বব্যাপী হাম, যক্ষ্মা ও ডেঙ্গুর মতো সংক্রামক রোগের প্রকোপ বেড়েছে। বাংলাদেশেও বেড়েছে এসব রোগের প্রাদুর্ভাব।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার সময় স্টেরয়েড জাতীয় ওষুধের ব্যবহারের কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে।

যুদ্ধ কিংবা অর্থনৈতিক মন্দা নয়, পুরো মানবজাতিকে স্থবির করেছিলো করোনা মহামারী। করোনা চলে গেলেও বিশ্বব্যাপী বাড়িয়ে দিয়েছে সংক্রামক রোগের প্রকোপ।

ব্লুমবার্গ ও এয়ারফিনিটির সাম্প্রতিক গবেষণা বলছে, বিশ্বের ৪০টি দেশে দশগুণ বেড়েছে সংক্রামক রোগ। যক্ষ্মা, হাম, ডেঙ্গু আর ইনফ্লুয়েঞ্জার মত ১৩টি রোগ বাড়ার হিসেব দিয়ে এই প্রতিবেদনে বলা হয়েছে মহামারীর আগের তুলনায় এখন এই রোগগুলোর সংক্রমণ বেড়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশেও যক্ষ্মা, কলেরা আর ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বেড়েছে। 

মেডিসিন এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. ফজলে রাব্বি চৌধুরী বলছেন, মহামারীর সময় স্টেরয়েড জাতীয় ওষুধের প্রভাবে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমেছে। ফলাফল প্রায় নির্মূল হওয়া যক্ষ্মার মত রোগের প্রকোপ আবারও বেড়ে যাওয়া।

প্রতিবেদনে বলা হয় বিশ্বব্যাপী ইনফ্লুয়েঞ্জা প্রকোপ বেড়েছে ৭৫ শতাংশ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজীর আহমেদ জানালেন, বাংলাদেশেও ইনফ্লুয়েঞ্জার নিত্য নতুন ধরণ পাওয়া যাচ্ছে।

এছাড়া, জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাবের কারণে ডেঙ্গু, কলেরা কিংবা টাইফয়েডর মত সংক্রামক রোগের প্রকোপ বাড়ছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা।

 

একাত্তর/জো
দেশে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটছে। ভাইরাসের মোট চারটি ধরনের (সেরোটাইপ) মধ্যে এবার মূলত ডেন-৩ এবং ডেন-২ এর মিশ্র উপস্থিতি বা সহ-অবস্থান দেখা গেছে সংক্রমিতদের শরীরে। সরকারি রোগতত্ত্ব, রোগ...
মধুর ‘মা’ ডাক শোনার জন্য একজন নারীকে কতোটা জীবনের ঝুঁকি নিতে হয়, তা পৃথিবীর সব মায়েরাই জানেন। কিন্তু বাংলাদেশের দুর্গম চরাঞ্চলগুলোতে এই ঝুঁকি যেন দ্বিগুণ। যমুনার উত্তাল ঢেউ আর বালুচরের দীর্ঘ পথ...
শীত আসলেই প্রতিবার বাড়ে বায়ু দূষণ। এবারও বাড়ছে। প্রায় দিনই বিশ্বে বায়ু দূষণের নতুন রেকর্ড করছে বাংলাদেশ। বায়ু দূষণ নিয়ন্ত্রণ ব্যাপক কর্মযজ্ঞ, পরিবেশ অধিদপ্তরের একার পক্ষে সম্ভব নয় বলেও জানাচ্ছে...
আগামী জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকতে পারে বলে শংকা কীটতত্ত্ববিদদের। নভেম্বরেও এই রোগে শনাক্ত ও মৃত্যু উচ্চহারে হতে পারে বলেই জানান তারা। সেপ্টেম্বরি-অক্টোবর মাসে থেমে থেমে বৃষ্টি ও এডিস মশা...
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চরম বিশৃঙ্খলা, ক্ষমতার অপব্যবহার এবং প্রাপ্য অর্থ আটকে রাখার মতো বিস্ফোরক অভিযোগে বিশ্ব ক্রিকেটকে তোলপাড় করে দিয়েছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। পিসিবির...
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের পাশাপাশি অন্তর্বর্তীকালীন (ইন্টেরিম) সরকারের সময় নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যয়ও গভীরভাবে খতিয়ে দেখবে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের জ্বালানি কেন্দ্র ও প্রধান শহরগুলোতে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ৭৩ জন আহত...
বলিভিয়ার একটি সামরিক ঘাঁটিতে জোড়া বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে আরও তিনটি লাশ উদ্ধারের পর সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মৃত্যুর এই নতুন তথ্য নিশ্চিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর