মাথা মুড়িয়ে মোদির দল ছাড়লেন ত্রিপুরার বিধায়ক

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১১:০৩ পিএম

মাথা ন্যাড়া করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছাড়লেন ত্রিপুরার সুরমা আসনের বিধায়ক ও বিজেপি নেতা আশিষ দাস। পশ্চিমবঙ্গের বিখ্যাত কালিঘাট মন্দিরে পূজা-আর্চনা করার পর মাথা ন্যাড়া করান তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাওয়া এই বিজেপি নেতা বলেছেন, ত্রিপুরায় বিজেপি নেতৃত্বাধীন সরকারের অন্যায়ের প্রায়শ্চিত্ত করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) মাথা ন্যাড়া করে গঙ্গাস্নান করেন তিনি। খবর দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসের। 

আশিষ অভিযোগ করেন, ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক নৈরাজ্য এবং বিশৃঙ্খলা তৈরি করেছে শাসকদল বিজেপি। স্থানীয় জনগণও বিজেপি সরকারের কর্মকাণ্ডে অখুশি। জনতার কথা চিন্তা করেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

আশিষ দাস বলেন, ত্রিপুরায় বিজেপি নেতৃত্বাধীন শাসকদের অধীনে ত্রিপুরায় যে ধরণের নৈরাজ্য এবং অপশাসন চলছে তাতে আমাকে সরে যেতে হয়েছে আর সেই কারণেই গত দুই বছর ধরে আমি এসব অপকর্মের সমালোচনা করেছি এবং পার্টি ও রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ চালিয়ে যাচ্ছি।

image


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব সরকারি সম্পত্তি বেসরকারি মালিকানায় বিক্রি করে দিচ্ছেন বলেও অভিযোগ করেন আশিষ। 

আরও পড়ুন: বরগুনায় ভৌতিক প্রকল্প দেখিয়ে বরাদ্দের টাকা লুট

এদিকে আগেও একাধিকবার তৃণমূল নেতা মমতাকে ভারতের প্রধানমন্ত্রী পদে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষাও প্রকাশ করেছেন তিনি। যার ফলে ২০২৩ সালের ত্রিপুরা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই ভোট লড়বেন আশিষ দাস, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। 

এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে কিছু জানানো না হলেও দলীয় সূত্রে জানা গেছে, আশিষ দাসের বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনবে বিজেপি এবং ব্যবস্থাও নেবে।


একাত্তর/আরবিএস  

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর