কাবুলে তালেবানের হাতে আটক চার আইএস জঙ্গি

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০২:১৭ পিএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের চার সদস্যকে আটক করেছে তালেবান। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র এবং বেশ কিছু নথিপত্র জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি জানিয়েছে, রোববার আফগানিস্তানের পাগমান জেলায় একটি মসজিদে বোমা হামলা চালায় আইএস। ওই হামলার জেরে কাবুলে অভিযান চালায় তালেবান এবং চার জঙ্গিকে আটক করা হয়।  

চার আইএস সদস্যকে আটকের পাশাপাশি অস্ত্র এবং নথিপত্র জব্দের বিষয়টি এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।

চলতি বছরের আগস্ট মাসে আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান। তারপর থেকেই ওই অঞ্চলে নতুন করে সক্রিয় হয়ে উঠে ইসলামিক স্টেট। এরইমধ্যে একাধিক হামলাও চালিয়েছে সংগঠনটি। 

আরও পড়ুন: পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২০, আহত তিন শতাধিক

তবে আইএসের সক্রিয়তা ও ক্ষমতা নিয়ে খুব একতা চিন্তিত না তালেবান। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এবং অন্যান্য কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানে আইএসের কোনো ভিত্তি নেই।

এর আগে গত ২৬ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আইএসের আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৭০ জনের মৃত্যু হয়। হামলার পর পরই ইসলামিক স্টেট খোরসান প্রভিন্স শাখা (আইএস-কে) এর দায় স্বীকার করে।


একাত্তর/আরবিএস 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর