ফেসবুককে গণতন্ত্রের জন্য হুমকি বললেন নোবেলজয়ী মারিয়া রেসা

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১২:২২ পিএম

ঘৃণা ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে ফেসবুক ব্যর্থ হয়েছে দাবি করে শান্তিতে নোবেল বিজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমটি গণতন্ত্রের জন্য হুমকি তৈরি করছে। খবর রয়টার্সের।

নোবেল জয়ের পর এক বিশেষ সাক্ষাৎকারে শনিবার (৯ অক্টোবর) রয়টার্সকে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

মারিয়া রেসা বলেন, বিশ্বে সংবাদের সবচেয়ে বড়ো সরবরাহকারী ফেসবুক। প্রতিষ্ঠানটির অ্যালগরিদম ভুয়া তথ্য ও ঘৃণা ছড়ানো ঠেকানোকে অগ্রাধিকার দিতে সফল হয়নি। এমনকি তথ্যপ্রকাশ ও সাংবাদিকতার ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট আচরণ করে ফেসবুক।

ফেসবুক গণতন্ত্রের প্রতি চ্যালেঞ্জ তৈরি করছে, এমন মন্তব্য করে মারিয়া রেসা বলেন, আপনার কাছে যদি তথ্য না থাকে, তবে আপনি প্রকৃত সত্য জানতে ও বিশ্বাস স্থাপন করতে পারবেন না। আর এসবের অভাব গণতন্ত্রকে দুর্বল করে তোলে।

আরও পড়ুন: সাত মাস পর এলো ভারতের সেরাম থেকে কেনা ১০ লাখ টিকা

মারিয়া রেসার এমন মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে ফিলিপাইনে ফেসবুকের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তিনি সাড়া দেননি।

একাত্তর/এসি

সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে বড় ধরনের একটি চুক্তি ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর