শীতের আগেই বিশ্বে বাড়ছে করোনা

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০২:৫৫ পিএম

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার কিছুটা কমলেও শীতের আগেই বিশ্বব্যাপী বাড়তে শুরু করেছে সংক্রমণ ও মৃত্যু। সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় হাজার সাতশ' ৬৬ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ২ হাজার ১৩৩ জন। 

এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৯৫ লাখ এক হাজার চারশ' ৭১ জন। আর আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার একশ' ৪১ জন।

বুধবার (১৩ অক্টোবর) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৮ লাখ ৮২ হাজার একশ' ২৫ জন। 

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন চার কোটি ৫৪ লাখ ৩১ হাজার ১৬৭ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৭ হাজার পাঁচশ' ৮৯ জনের।

শনাক্ত দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪০ লাখ এক হাজার সাতশ' ৪৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে চার লাখ ৫১ হাজার দুইশ' ২০ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে দুই কোটি ১৫ লাখ ৯০ হাজার ৯৭ জন সংক্রমিত হয়েছেন করোনায়। আর মৃত্যু হয়েছে ছয় লাখ এক হাজার চারশ' ৪২ জনের।

আরও পড়ুন: শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ

আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য চতুর্থ, রাশিয়া পঞ্চম, তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম ও স্পেন দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ২৯ তম।

এদিকে ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪৩ জন। শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ। যা একদিন আগে ছিলো ২ দশমিক ৫৮ শতাংশ। এসময় মৃত্যু হয়েছে ১৪ জনের। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


একাত্তর/আরবিএস  

বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ওপর রক্তক্ষয়ী সামরিক অভিযানের ৩৭ বছর পূর্ণ হলো বৃহস্পতিবার। এই বিশেষ দিনে চীনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা যখন চরম সীমায়, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গোপন ও চাঞ্চল্যকর অবস্থানের কথা সামনে এল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিখ্যাত...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় এই বিজয়কে বাংলাদেশের বিজয় ও দেশের গণতন্ত্রের বিজয় বলে আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ওপর রক্তক্ষয়ী সামরিক অভিযানের ৩৭ বছর পূর্ণ হলো বৃহস্পতিবার। এই বিশেষ দিনে চীনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো...
বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর