যুক্তরাষ্ট্রে পাঁচ থেকে ১১ বছর বয়সীদের ফাইজার টিকা অনুমোদন

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১২:১১ পিএম

যুক্তরাষ্ট্রে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেক টিকার জরুরি অনুমোদন দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। 

শুক্রবার (২৯ অক্টোবর) সংস্থাটি এ অনুমোদন দেয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। 

পরবর্তী পদক্ষেপ হিসেবে এখন এই বয়সী শিশুদের ওপর টিকা ব্যবহারের জন্য প্রয়োজনীয় নীতিমালা তৈরি করবে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। এ ব্যাপারে আগামী ২ নভেম্বর বৈঠকে বসবে সিডিসি'র উপদেষ্টা কমিটি। বৈঠকের পর সেদিনই তাদের সিদ্ধান্ত জানাবে কমিটি। 

আরও পড়ুন: টিকা নিবন্ধনে স্কুল শিক্ষার্থীদের শেষ সময় শনিবার

১১ বছরের কম বয়সী শিশুদের টিকা দেয়ার ব্যাপারে গত ২৬ অক্টোবর আলোচনায় বসে এফডিএ। সব ঠিক থাকলে এ সপ্তাহেই শিশুরা টিকা পাওয়া শুরু করবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। 


একাত্তর/এসজে
সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে বড় ধরনের একটি চুক্তি ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর