মার্কিন জাহাজের ডামি বানিয়ে টার্গেট প্র্যাকটিস করছে চীন!

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০৭:৪২ পিএম

চীনের শিনজিয়াং প্রদেশে মরুভূমিতে নকল মার্কিন বিমানবাহী জাহাজ বানিয়ে তার ওপর চীনা সেনাবাহিনী টার্গেট প্র্যাকটিস করছে বলছে ধারণা করছে যুক্তরাষ্ট্র। 

রোববার (৭ নভেম্বর) ম্যাক্সার কর্তৃক প্রকাশিত স্যটেলাইট ছবিতে দেখা গেছে, মরুভূমির মধ্যে বেশকিছু বিমানবাহী জাহাজ এবং যুদ্ধজাহাজের ডামি তৈরি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো মার্কিন যুদ্ধজাহাজের নকল। তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে তারই প্রেক্ষিতে চীন তার সেনাবাহিনীকে এভাবে প্রশিক্ষণ দিচ্ছে। 

স্যাটেলাইট ছবিগুলোতে তাকলামাকান মরুভূমিতে নতুন নির্মিত টার্গেট রেঞ্জের মধ্যে একটি মার্কিন বিমানবাহী জাহাজ এবং অন্তত দু'টি মিসাইল ধ্বংসকারী দেখা যাচ্ছে। এছাড়াও সেখানে রেললাইনের ওপর চলাচল করতে সক্ষম এমন জাহাজ আকৃতির টার্গেট দেখা গেছে। 

image


মার্কিন নেভাল ইন্সটিটিউট বলছে, ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করার জন্য এই ট্রেনিং কমপ্লেক্সটি ব্যবহার করছে চীন। 

আরও পড়ুন: সন্তানের সাথে চেহারায় অমিল, ডিএনএ টেস্টে বের হলো সত্য

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, মরুভূমির মাঝে অ্যান্টি-শিপ মিসাইল পরীক্ষা করলে তা বাস্তবভিত্তিক ফলাফল নাও দিতে পারে। কেননা, সমুদ্র আর মরুভূমির পরিবেশের মধ্যে অনেক তফাৎ রয়েছে যা সেন্সর এবং টার্গেটিংয়ের ওপর প্রভাব ফেলবে। 

image


তবে, এর সাহায্যে চীন নিরাপদভাবে পরীক্ষা চালাতে পারবে বলে মন্তব্য করেন তারা। মার্কিন গোয়েন্দাদের নজর এড়াতে এসব পরীক্ষা স্থলভাগে করাই বেশি নিরাপদ বলে মত তাদের। 

এর আগে গত জুলাই মাসে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, দক্ষিণ চীন সাগরে অবস্থিত ফিলিপাইন কোন হামলার শিকার হলে তা প্রতিহত করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এ বিষয়ে উত্তেজনা উদ্রেককারী আচরণ না করতে চীনকে সতর্ক করে দেন তিনি। 


একাত্তর/এসজে
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর