সন্তানের সাথে চেহারায় অমিল, ডিএনএ টেস্টে বের হলো সত্য

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০৭:০৮ পিএম

যুক্তরাষ্ট্রের নিঃসন্তান দম্পতি ড্যাফনা এবং অ্যালেকজান্ডার কার্ডিনাল অনেকদিন থেকে চেষ্টা করেও সন্তানধারণ করতে পারছিলেন না। শেষমেশ তারা শরণাপন্ন হন ইনভিট্রো ফার্টিলাইজেশন চিকিৎসার। অনেক চেষ্টার পর ২০১৯ সালে আরেক নারীর গর্ভে তাদের এক ফুটফুটে কন্যাশিশুর জন্ম হয়। 

তবে শিশুটির জন্মের কিছুদিন পর তারা খেয়াল করলেন, তার চেহারার সাথে বাবা-মা কারোরই চেহারার সামান্যতম মিল নেই। এ থেকে তাদের সন্দেহ হলো, আসলেই কি শিশুটি তাদের সন্তান? এ সম্পর্কে নিশ্চিত হতে তারা শিশুটির ডিএনএ টেস্ট করানোর সিদ্ধান্ত নেন। 

টেস্ট করানোর পর জানা গেলো, শিশুটি তাদের নয়। অনুসন্ধান করে আরও জানা যায়, যে নারী তাদের সন্তানকে নিজের গর্ভে ধারণ করেছিলেন, তিনি শিশুটির জন্মের পর তাকে আর বাবা-মার কাছে দেননি। পরিবর্তে তাদেরকে দেন অন্য এক শিশু। আর কার্ডিনাল দম্পতির শিশুটিকে দিয়ে দেন অন্য এক দম্পতির কাছে। 

উল্লেখ্য, ইনভিট্রো ফার্টিলাইজেশন চিকিৎসার মাধ্যমে মা ও বাবার কাছ থেকে যথাক্রমে শুক্রাণু ও ডিম্বানু নিয়ে তা কৃত্রিমভাবে পরীক্ষাগারে নিষিক্ত করা হয়। এরপর নিষিক্ত ভ্রূণটিকে অন্য একজন ইচ্ছুক নারীর গর্ভে বড় করা হয়। ওই নারী এরপর স্বাভাবিক প্রক্রিয়ায় ১০ মাস পর শিশুটির জন্ম দেন। 

আরও পড়ুন: ভারতে শিশু হাসপাতালে আগুনে চার নবজাতকের মৃত্যু

কার্ডিনাল দম্পতি বলেন, তারা যেই শিশুটিকে পৃথিবীতে আনতে এতো কষ্ট করলেন, তাকে দিয়ে দেয়া হলো অন্য কারও কাছে। আর তাদেরকে দেয়া হলো অন্য একজনের সন্তান! নিজের সন্তানকে কোলে না নিতে পারার কষ্ট ভাষায় প্রকাশ করার মতো না। 

এই ঘটনা জানার পর সংশ্লিষ্ট ফার্টিলিটি সেন্টার এবং ভ্রূণতত্ত্ব ল্যাবের বিরুদ্ধে মামলা করেন তারা। অভিযোগ, তারা দায়িত্বে অবহেলা এবং ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করেছেন। 

পরে অবশ্য হাসপাতালের সহযোগিতায় তারা সেই জুটিকে খুঁজে পান, যাদের কাছে তাদের সন্তান দিয়ে দেয়া হয়েছিল। দুই শিশুর বয়স যখন চার মাস তখন দুই দম্পতির দেখা হয়। এরপর তারা আইনগতভাবে শিশু দুটিকে বিনিময় করে নিজেদের সন্তানকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। 

এই ঘটনার পর মানসিক উদ্বেগ, বিষণ্ণতা এবং পোস্ট-ট্রম্যাটিক স্ট্রেস ডিজঅর্ডারের জন্য সাইকিয়াট্রিস্টের কাছেও গিয়েছিলেন অ্যালেকজান্ডার। তবে ড্যাফনা কার্ডিনাল বলেন, এই প্রক্রিয়াটি সবচেয়ে কঠিন ছিল তাদের সাত বছর বয়সী বড় সন্তানের জন্য। হুট করে ছোট বোনকে দিয়ে নতুন একটি বোন নিয়ে আসার বিষয়টি বোঝা তার জন্য যথেষ্ট কঠিন ছিল। 


একাত্তর/এসজে

দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর