গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৫০২ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ৪ লাখ ৯৫ হাজার ৩০৪ জন। এতে করে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০ লাখ ৯৪ হাজার ৮৬০ জনে। এবং মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৫৩ জনে।
শুক্রবার (১২ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া যায়।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। ইউরোপের এই দেশটিতে গত এক দিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৩৭৭ জন এবং মারা গেছেন ২২৩ জন। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৩৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৭৫৯ জন।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে সংক্রমণ ও প্রাণহানির ঘটনা অনেকটা কমে এসেছে। এসময়ে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫৯৬ জন এবং মারা গেছেন ৫৩৯ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ৫১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৮০ হাজার ৭৭৫ জন মারা গেছেন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ১৪৪ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৯ লাখ ২৬ হাজার ৫২৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১০ হাজার ৩২৩ জনের।
এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৫ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৯০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৪ লাখ ৪ হাজার ৬০ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬২ হাজার ৩৮৪ জন।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১২৩ জন, তুরস্কে ১৯৭ জন, ইউক্রেনে ৬৫২ জন এবং পোল্যান্ডে ২৭৪ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ২৬৪ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
একাত্তর/আরএইচ
