মার্কিনীদের ২০ লাখ ব্যারেল তেল সহায়তা রাশিয়ার

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১২:১৯ পিএম

জ্বালানি তেলের খুচরা মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রকে ডিজেল দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। ইতোমধ্যে ৪ টি ট্যাঙ্কার জাহাজে করে যুক্তরাষ্ট্রে ২০ লাখ ব্যারেল ডিজেল পাঠিয়েছে দেশটি।

মার্কিন সংবাদমাধ্যম ব্‌লুমবার্গের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরটি। প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে পৌঁছেছে ট্যাঙ্কারগুলো।

রাশিয়া বরাবরই জ্বালানি সম্পদে সমৃদ্ধ। বিশ্বের বৃহত্তম এই দেশটিতে বিপুল পরিমাণ জ্বালানি গ্যাস রয়েছে। জ্বালানী গ্যাস থেকেই ডিজেল উৎপাদন করে থাকেন রাশিয়ার উৎপাদকরা।

খনিজ জ্বালানির আন্তর্জাতিক বাণিজ্য পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ভোরটেক্সার হিউস্টন শাখার ব্যবস্থাপনা পরিচালক ক্লেই সেইগলে ব্লুমবার্গকে বলেন, ‘ইউরোপের অন্যান্য দেশের তুলনায় রাশিয়ার ডিজেল সরবরাহের ক্ষমতা বেশি। কারণ দেশটিতে বিপুর পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুত আছে।’

আরও পড়ুন: পূজামন্ডপ থেকে কোরআনসহ আটক নোয়াখালীর মিজান

এদিকে, যুক্তরাষ্ট্রের খুচরা বাজারে দিন দিন বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। ব্লুমবার্গ জানিয়েছে, বর্তমানে দেশটিতে যে দামে ডিজেল বিক্রি হচ্ছে- তা গত সাত বছরে সর্বোচ্চ।


একাত্তর/এসএ

বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ওপর রক্তক্ষয়ী সামরিক অভিযানের ৩৭ বছর পূর্ণ হলো বৃহস্পতিবার। এই বিশেষ দিনে চীনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা যখন চরম সীমায়, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গোপন ও চাঞ্চল্যকর অবস্থানের কথা সামনে এল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিখ্যাত...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর