করোনার নতুন ধরন নিয়ে জরুরি সভা ডাকলো ডাব্লিউএইচও

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ০৫:২৭ পিএম

করোনা ভাইরাসের নতুন পরিবর্তিত ধরন বি.১.১.৫২৯ নিয়ে আলোচনায় বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

নতুন ধরনটি নিয়ে উদ্বেগের কারণ আছে কিনা তা যাচাই-বাছাই করতে শুক্রবার (২৬ নভেম্বর) এই বিশেষ আলোচনা হবে বলে জানিয়েছেন সংস্থাটির এক শীর্ষ কর্মকর্তা। 

ডাব্লিউএইচও বলছে, করোনা ভাইরাসের এই ধরনটি সবচেয়ে বেশিবার জিনগত পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। এই সপ্তাহের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকায় এই ধরনটি প্রথম শনাক্ত হয়। 

এরই মধ্যে আশেপাশের দেশগুলোর মধ্যে এটি ছড়িয়ে পড়তে শুরু করেছে। প্রতিবেশী দেশ বতসোয়ানাতে এই ভাইরাসটি পূর্ণ ডোজ টিকা নেওয়া মানুষকেও আক্রান্ত করছে বলে জানা গেছে। 

আরও পড়ুন: করোনার 'আরও ভয়ঙ্কর' ধরণের সন্ধান, শঙ্কায় ডাব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ বিষয়ক টেকনিক্যাল টিমের প্রধান জানিয়েছেন, এখন পর্যন্ত ধরনটির একশ'টিরও কম জিনোম সিকোয়েন্স করা হয়েছে। তাই এটি সম্পর্কে এখনও খুব বেশি কিছু জানা যায়নি। 

তবে, এটি নিশ্চিত যে এই ধরনটি সবচেয়ে বেশিবার পরিবর্তিত হয়েছে, যা ভাইরাসের কার্যকলাপকে বিশেষভাবে প্রভাবিত করে। 

তিনি আরও জানিয়েছেন, এই মুহূর্তে গবেষকরা ধরনটির মিউটেশন এবং স্পাইক প্রোটিন নিয়ে আরও বেশি তথ্য জানার চেষ্টা করছেন। শনাক্তকরণ, চিকিৎসা এবং টিকা উদ্ভাবনে এসব তথ্য সাহায্য করবে। 

সাত আফ্রিকান দেশের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা

এদিকে, নতুন ধরন শনাক্ত হওয়ার পরপরই দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকার সাতটি দেশ থেকে পর্যটকদের ইসরাইলে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।   

নতুন ধরনটি দক্ষিণ আফ্রিকায় প্রথম পাওয়া গেছে এই খবর জানার পরই এই নিষেধাজ্ঞা আরোপ করে তারা। সেই সাথে ইসারাইলি নাগরিকদের ওইসব দেশে যেতেও নিষেধ করা হয়েছে। 

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায়, শনাক্ত জার্মানিতে

এর আগে, করোনার নতুন ধরনটি বিশেষভাবে বিপজ্জনক, এই আশঙ্কা প্রকাশ হওয়ার পর আফ্রিকার ছয়টি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানায় ব্রিটেন।

একে এখন পর্যন্ত পাওয়া ভাইরাসটির সবেচেয়ে গুরুত্বপূর্ণ মিউটেশন বলে মনে করছেন দেশটির বিজ্ঞানীরা। এটি টিকাকে ফাঁকি দিয়ে আরও সহজে ছড়াতে সক্ষম বলে ধারণা করা হচ্ছে। 

আবারও করোনা আক্রান্ত ব্রায়ান অ্যাডামস

কানাডীয় রক সঙ্গীতশিল্পী ব্রায়ান অ্যাডামস দ্বিতীয়বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে ব্রায়ান লিখেছেন, 'মিলানে পৌঁছানোর পরই এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো আমার করোনা শনাক্ত হয়েছে। আপাতত তাই হাসপাতালেই থাকতে হচ্ছে আমাকে।'

এর আগে গত ৩১ অক্টোবর প্রথমবার করোনা শনাক্ত হয় তার। যদিও তিনি পূর্ণ ডোজ টিকা নিয়েছেন বলেই জানা গেছে। তবে তার মধ্যে তখন কোন উপসর্গ দেখা দেয়নি। 

লাগামের বাইরে চলে যাচ্ছে বেলজিয়ামের পরিস্থিতি

বেলজিয়ামের করোনা ভাইরাস পরিস্থিতি ধারণার চেয়েও অনেক বেশি মারাত্মক বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যালেকজান্ডার ডি ক্রু।

তিনি জানিয়েছেন, গত সপ্তাহেও ভাইরাসের গতিপ্রকৃতি সম্পর্কে যা অনুমান করা হচ্ছিল, এ সপ্তাহে এসে তা আরও বিপজ্জনক জায়গায় দাঁড়িয়েছে। 

আরও পড়ুন: সাইবেরিয়ায় কয়লা খনিতে মৃত্যু বেড়ে ৫২

এমনকি, কঠোর কোভিড নিষেধাজ্ঞা আরোপের পরও সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অন্যদিকে এসব নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে সাধারণ জণগন। 

পরিস্থিতি সামাল দিতে করণীয় সম্পর্কে আলোচনা করতে শুক্রবার জরুরি আলোচনায় বসছে দেশটির সরকার।  


একাত্তর/এসজে
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর