অক্সফোর্ড স্নাতক হলেন মালালা

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২:৫২ পিএম

শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক হলেন। এই খুশির মুহূর্তের ছবি তিনি পোস্ট করেছেন নিজের ভেরিফায়েড ইনস্টাগ্র্রাম অ্যাকাউন্টে। সেখানে তার সাথে ছিলেন স্বামী আসার মালিক। খবর ডেইলি মেইলের।

মূলত দেড় বছর আগেই অক্সফোর্ড থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন ২৪ বছর বয়সী মালালা। করোনা মহামারির কারণে সার্টিফিকেট দেয়ার দিন পিছিয়ে দেয়া হয়। তবে শুক্রবার (২৬ নভেম্বর) এই সনদ হাতে পান মালালা।

উচ্ছ্বাস প্রকাশ করে মালালা ইন্সটাগ্রামে লেখেন, ‘দৃশ্যত এবারে আমি একটি ডিগ্রি অর্জন করলাম’। সেখানে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। মালালাকে স্বামী, পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে দেখা গেছে ছবিতে। এ সময় অক্সফোর্ডের ইংল্যান্ড ক্যাম্পাসে তাকে সমাবর্তনের কালো গাউন ও টুপিতে দেখা যায়।

মালালার ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন স্বামী আসার মালিকও। তিনি লিখেছেন, যে স্থানে আমাদের প্রথম দেখা হয়েছিল, মালালার স্নাতক হওয়ার দিনে তা আরও বিশেষ হয়ে উঠলো।

image


একাত্তর/এআর

গাজার মানুষের দুর্ভোগ বন্ধ করা এবং এই অবরুদ্ধ উপত্যকায় বোমা হামলা বন্ধ করতে পূর্ণ যুদ্ধবিরতির আহবান জানিয়েছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় পাকিস্তানের...
আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টার অভিযোগে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের...
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস হয়ে গেছে। সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  মঙ্গলবার এক...
পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে সাগর উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত ৬৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫৬ জন। রয়টার্সের খবর।তাদের বহনকারী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর