গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চাইলেন মালালা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৯:৫৮ পিএম

গাজার মানুষের দুর্ভোগ বন্ধ করা এবং এই অবরুদ্ধ উপত্যকায় বোমা হামলা বন্ধ করতে পূর্ণ যুদ্ধবিরতির আহবান জানিয়েছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় পাকিস্তানের এই নারী শিক্ষাকর্মী জানান, গাজায় সাময়িক যুদ্ধবিরতির খবরে সেখানকার নারী ও শিশুদের জন্য কিছুটা স্বস্তি বোধ করছেন তিনি। 

মালালা আরও বলেন, শিগগিরই প্রিয়জনের শোক নিয়েই গাজার শিশুরা আবারও জেগে উঠবে। আবারও খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দেবে। তাই সবাইকে অবশ্যই তাদের পক্ষে কথা বলতে হবে। একটি পূর্ণ যুদ্ধবিরতি এবং আরও মানবিক সহায়তা প্রয়োজন এবং এই দুর্ভোগের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেন মালালা। গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দাও করেন নোবেলজয়ী এই নারী। 

পাকিস্তানের নারী সমাজকর্মী মালালা ইউসুফজাই মাত্র ১৫ বছর বয়সে তালেবানদের হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরেন। যুদ্ধবিরতিকে ইঙ্গিত করে বিশ্বব্যাপী পরিচিত এ ব্যক্তিত্ব জানান, শুক্রবার রাতে তিনি গাজার নারী ও শিশুদের জন্য স্বস্তি বোধ করছেন। যদিও স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা উড়িয়ে দিয়েছে ইসরাইল। 

এরই মধ্যে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী আবারো হামলার ইঙ্গিত দিয়েছেন। মালালার ভাষ্যেও সেই আশংকা ফুটে উঠেছে। কারণ, সকালে শোকার্ত প্রিয়জনদের সঙ্গে যখন জেগে উঠবে তখনো খাদ্য ও পানির সংকট থেকে যাবে। এ ভয়ও তারা পাবে যে, তাদের বাড়ি, রাস্তা ও বিদ্যালয় শিগগিরই আবার আগুনে পুড়ে যাবে।

একাত্তর/এসি
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর