দ্রুত ওমিক্রন ঠেকানোর টিকা আনবে অক্সফোর্ড

আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১০:১৩ পিএম

করোনার নতুন ধরন ওমিক্রন টিকাকে ফাঁকি দিয়ে মানুষকে আক্রান্ত করতে পারে, এমন শঙ্কার কথা জানিয়ে আসছেন জিন বিজ্ঞানীরা। যদিও বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেননি তারা। তারপরও ওমিক্রনের বিরুদ্ধে টিকা কার্যকারিতা এখন প্রশ্নের মুখে।

তাই করোনার টিকা প্রস্তুতকারি প্রতিষ্ঠানগুলো এখনই মাঠে নেমে পড়েছেন। ওমিক্রনের বৈশিষ্ট্য জানতে শুরু করে গবেষণা। ফাইজার ও মর্ডানা এরইমধ্যে বলেছে, তিন মাসের মধ্যে তারা ওমিক্রনকে ঠেকানোর মতো করে টিকাকে উপযুক্ত করতে পারবেন।

এবার একই ঘোষণা দিলো অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এসব প্রতিষ্ঠানের গবেষকরা বলছেন, যদি প্রয়োজন হয় তাহলে খুব দ্রুত তারা ওমিক্রনকে ঠেকানোর মতো সংস্করণ বাজারে নিয়ে আসতে পারবেন।

আরও পড়ুন: বিশ্বে ছড়িয়ে পড়ে বড় ঝুঁকি তৈরি করতে পারে ওমিক্রন

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনিস্টিটিউটের এক মুখপাত্র জানিয়েছে, যেহেতু ওমিক্রন একেবারেই নতুন একটি ধরন, তাই এই মুহূর্তে তাদের কাছে পর্যাপ্ত তথ্য-উপাত্ত নেই। তিনি বলেন, ওমিক্রন একেবারেই আলাদা ধরন, এমন প্রমাণ এখনো মেলেনি।

তিনি জানান, ওমিক্রন নতুন ধরন হলেও তাদের টিকা গুরুতর অসুস্থ হবার মতো পরিস্থিতি থেকে মানুষকে বেশ উচ্চমাত্রায় সুরক্ষা দিবে।

তারপরও প্রয়োজন হলে টিকার নতুন সংস্করণ দ্রুত বাজারে নিয়ে আসতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই মুখপাত্র।


একাত্তর/টিএ

ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডসের টিকা তৈরি করার দাবি করছে রাশিয়া। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে বিশ্বে এইডসের প্রথম টিকা হবে এটি।
ভ্যাকসিনটি ক্যানসার রোগীদের বিনামূল্যে দেয়া হবে বলেও ঘোষণা করেছে মস্কো।
উত্তর গাজায় দখলদার ইসরাইলি সেনাবাহিনী হামলা জোরদার করায় শিশুদের পোলিও টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম স্থগিত করেছে জাতিসংঘ।
মাঙ্কিপক্স বা এমপক্সের টিকার প্রথম চালান পেয়েছে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি)।
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর