বিবিসির চোখে বিশ্বের শীর্ষ ১০০ নারীর ৫০ জনই আফগান

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০৯:১১ পিএম

শেষ হয়ে আসছে বছর। প্রতিবারের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা মানুষগুলোকে নিয়ে বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো প্রকাশ করছে একের পর এক তালিকা। তারই ধারবাহিকতায় এবার বিশ্বের অনুপ্রেরণাদায়ী শীর্ষ ১০০ নারীর তালিকা প্রকাশ করলো বিবিসি। তবে এই তালিকায় স্থান করে নেয়া অর্ধেক নারীই আফগানিস্তানের, যা নি:সন্দেহে অন্যবারের চেয়ে বিশেষ আলোচনার দাবিদার।

'রিসেট' বা 'পুনরায়' বিষয়কে উপজীব্য করে প্রকাশিত এবারের তালিকায় লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করতে ও সমাজ পুনর্গঠনের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রাখা নারীদেরকে গুরুত্ব দেয়া হয়েছে।

এবারের তালিকায় আফগান নারীদের প্রাধান্যের কারণ সম্পর্কে বিবিসি জানায়, ২০২১ সালের আগস্টে কট্টরপন্থী ইসলামী গোষ্ঠী তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল নেয়ার পর সার্বিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির নারীরা। শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতিসহ সকল ক্ষেত্র থেকে নারীদের নির্বাসিত করা হয়েছে। আফগান সরকারের নারী বিষয়ক মন্ত্রণালয়ও বন্ধ করে দিয়েছে তালেবান গোষ্ঠী।

আরও পড়ুন: সুইজারল্যান্ডে বৈধতা পেলো আত্মহত্যার যন্ত্র

আর সে কারণেই এই পরিস্থিতির মধ্যেও যে নারীরা হাজারো বাধা অতিক্রম করে নিজ ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিচ্ছেন তাদের প্রতি সম্মান জানাতে এই তালিকায় আফগানিস্তানকে বিশেষ গুরুত্ব দিয়েছে বিবিসি।

প্রসঙ্গত, প্রতি বছরই বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারীর তালিকা প্রকাশ করে বিবিসি। বছরজুড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেসব নারী অনুপ্রেরণা দিয়ে এবং সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে সংবাদের শিরোনামে জায়গা করে নেন তাদের মধ্য থেকেই যাচাই-বাছাই করে শীর্ষ ১০০ জনের তালিকা প্রস্তুত করে বিবিসির পুল কমিটি।


একাত্তর/টিএ

গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের নারী অধিকারকর্মী মুরসাল আয়ারকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গেছে তালেবানরা। এনিয়ে গত কয়েক দিনের মধ্যে ছয় নারী অধিকারকর্মীকে তুলে নেয়া হয়েছে।গেলো বুধবার রাজধানী কাবুলে আফগান নারীদের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর