১০ লাখ ডোজ করোনার টিকা নষ্ট করলো নাইজেরিয়া

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০১:২৩ পিএম

নাইজেরিয়ায় গেলো নভেম্বর মাসে ব্যবহারের আগেই প্রায় ১০ লাখ ডোজ করোনা টিকা মেয়াদোত্তীর্ণ হয়েছে। এই ঘটনায় দেশটির টিকাদান ব্যবস্থাপনা প্রশ্নের মুখে পড়েছে।

আফ্রিকার দেশগুলো টিকা পেতে যেখানে সংগ্রাম করছে সেখানে নাইজেরিয়ায় এমন ঘটনা ঘটলো। ওই অঞ্চলের সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া।

দেশটিতে ২০ কোটি মানুষের বসবাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দেশটিতে পূর্ণডোজ টিকা নেয়া ব্যক্তির হার চার শতাংশেরও কম।

নাইজেরিয়ায় নভেম্বরে যে দশ লাখ ডোজ নষ্ট হয়েছে, সেগুলো অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড টিকা। সেগুলো ইউরোপ থেকে পাঠানো হয়েছিল বলে জানিয়েছে রয়টার্স।

টিকাগুলো পাঠানো হয় কোভ্যাক্সের মাধ্যমে। টিকার ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ডব্লিউএইচওর এই প্ল্যাটফর্ম অনেকটাই নির্ভর করে অনুদানের ওপর।

আরও পড়ুন: বেইজিং অলিম্পিকের কূটনেতিক বয়কটে অস্ট্রেলিয়াও

ওমিক্রন ধরন ছড়িয়ে পরার পরিপ্রেক্ষিতে গত কিছুদিনে আফ্রিকার দেশগুলোতে টিকার সরবরাহ বাড়লেও নতুন সমস্যা দেখা দিয়েছে।

আফ্রিকার অনেক দেশ যে পরিমাণ টিকা পেয়েছে, তা নির্ধারিত সময়ের মধ্যে দেওয়ার মত সামর্থ্য তাদের নেই। ফলে বেশ কিছু টিকার চালান এরইমধ্যে নষ্টও হয়েছে।

নষ্ট হওয়া টিকার একটি অংশ নাইজেরিয়া যখন হাতে পেয়েছিল, তখন সেগুলোর মেয়াদ ছিল চার থেকে ছয় সপ্তাহ। স্বাস্থ্য কর্তৃপক্ষ চেষ্টা করেও সেগুলো সময়মতো ব্যবহার করতে পারেনি।

নাইজেরিয়ায় টিকা কর্মসূচির এক মুখপাত্র বলেন, কত টিকা পাওয়া গেছে এবং ব্যবহার করা হয়েছে- সেই হিসাব আগামী কয়েকদিনের মধ্যে জানানো হবে।


একাত্তর/টিএ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর