স্বামীকে হত্যা করতে ভুয়া ওয়েবসাইটে খুনি ভাড়া, অতঃপর জেল

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ০৮:৩২ পিএম

২০২০ সাল,  জুলাই মাসে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ঘটনা। একটি ওয়েব সাইটে পাওয়া তথ্যে ভরসা করে পেশাদার খুনি ভাড়ার করার জন্য একটি ক্যাফের ভেতরে অপেক্ষা করছিলেন ওয়েন্ডি ওয়েইন।

ওয়েইন চেয়েছিলেন তার সাবেক স্বামীকে মৃত দেখতে। কিন্তু তিনি নিজে খুন করতে চাননি এবং এই কাজ করবে এমন বিশ্বাসী কেউ তার পরিচিত ছিল না। ফলে তিনি ইন্টারনেটের সাহায্যে খুনির খোঁজ শুরু করেন। পেয়েও যান রেন্ট-অ্যা-হিটম্যান ডট কম নামের একটি ওয়েবসাইট।

কিন্তু এই ঘটনায় ওয়েইনের জন্য বিপদ ডেকে আনে। কারণ ওয়েবসাইটটিই ছিল ভুয়া। এটি পরিচালনা করেন ক্যালিফোর্নিয়ার ৫৪ বছর বয়সী গুইডো ফানেলি ওরফে বব ইনস। তার কাছে আততায়ী ভাড়া করার বিষয়ে গুরুতর তথ্য আসলে তিনি তা পুলিশকে জানিয়ে দেন। ওয়েইনের বিষয়টিও তিনি পুলিশকে জানান।

আততায়ী ভাড়ার জন্য অর্থ দিতে রাজি হওয়ার কয়েক দিনের মাথায় গ্রেপ্তার হন ওয়েইন। এই বছরের নভেম্বরের শুরুতে তিনি দোষ স্বীকার করেন।

আরও পড়ুন: ভারত হিন্দুদের দেশ, হিন্দুত্ববাদীদের নয়: রাহুল গান্ধী

পুলিশ জানায়, ওয়েইন সাবেক স্বামী হত্যার জন্য ৫ হাজার ডলার দিতে সম্মত হন এবং অগ্রিম হিসেবে ২০০ ডলার ডাউন পেমেন্ট করেন। সাবেক স্বামী অন্য রাজ্যে বসবাসের কারণে যাতায়াতের জন্য এই অর্থ দেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়েছে, জানুয়ারিতে ওয়েইনের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হতে পারে। মিশিগান পুলিশের তদন্তকারী কর্মকর্তা সার্জেন্ট মাইকেল পিটারসন জানান, রায়ে ৯ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এই নারীর।


একাত্তর/এসএ

বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ওপর রক্তক্ষয়ী সামরিক অভিযানের ৩৭ বছর পূর্ণ হলো বৃহস্পতিবার। এই বিশেষ দিনে চীনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা যখন চরম সীমায়, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গোপন ও চাঞ্চল্যকর অবস্থানের কথা সামনে এল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিখ্যাত...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর