বাগদাদে অল্পের জন্য রক্ষা পেলো মার্কিন দূতাবাস

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০১:২০ পিএম

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত আমেরিকান অ্যাম্বাসির গ্রিন জোনের কাছে দুইটি রকেট হামলা হয়েছে। এর একটিকে আকাশেই নস্যাৎ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। অন্যটি দূতাবাস ক্যাম্পাসে আঘাত হানতে ব্যর্থ হয়েছে। খবর দি জেরুজালেম পোস্টের।

ইরাকের সিকিউরিটি মিডিয়া সেলের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানায়, রবিবার (১৯ ডিসেম্বর) প্রথম রকেটটিকে সি-র‌্যাম ডিফেন্স ব্যাটারির মাধ্যমে ধ্বংস করা হয়েছে। তবে দ্বিতীয় রকেটটি ভেতরে আঘাত হেনেছে। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

image


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক একজন কর্মকর্তা জানিয়েছেন, দুটির মধ্যে একটি রকেট যুক্তরাষ্ট্রের সি-র‌্যাম (কাউন্টার রকেট ও মর্টার অ্যান্টি মিসাইল) প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কর্মী নেবে মালয়েশিয়া, চুক্তি সই

ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের দ্বারা দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য নতুন বছরের সময়সীমা ঘনিয়ে আসার সময় এই হামলা হলো। এর আগে মিলিশিয়ারা ৩১ ডিসেম্বরের পর থেকে মার্কিন বাহিনীকে আক্রমণ করার হুমকি দিয়েছিল।


একাত্তর/এসি

আঞ্চলিক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল নিয়ে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন...
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
পারস্য উপসাগরের ভূ-রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। হরমুজ প্রণালীকে সম্পূর্ণ অবরুদ্ধ করার অবস্থান থেকে সরে এসে ইরান এখন এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বা 'কন্ট্রোল...
ইরাকি নিরাপত্তা বাহিনীর সূত্রমতে, মঙ্গলবার ভোরে বাগদাদের বিভিন্ন এলাকা থেকে শহরের মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট এবং কমপক্ষে পাঁচটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরাইল ও...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর