কোটি টাকায় বিক্রি বিশ্বের প্রথম এসএমএস

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৭:১৩ পিএম

ইতিহাসে প্রথমবারের মতো 'শর্ট ম্যাসেজ সার্ভিস' বা এসএমএস পাঠানো হয়েছিলো সেই ১৯৯২ সালের ৩ ডিসেম্বর। তারপর বদলে গেছে পৃথিবী। এসেছে আরও আধুনিক প্রযুক্তি। কিন্তু প্রথম এসএমএস'টির গুরুত্ব এখনও একই রয়েছে, এটিই ছিলো মানুষের পাঠানো প্রথম মোবাইল বার্তা। 

এবার সেই এসএমএস'টি নিলামে তুলে এক লাখ ২১ হাজার মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় এক কোটি তিন লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করলো প্যারিসের একটি নিলামকারী প্রতিষ্ঠান।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (২১ ডিসেম্বর) ১ লাখ ২১ হাজার মার্কিন ডলারে 'নন-ফাঞ্জিবল টোকেন' বা এনএফটি হিসেবে বিক্রি হয়েছে সেই এসএমএস।

যুক্তরাজ্যের টেলিকম প্রতিষ্ঠান ভোডাফোনের উদ্যোগে প্যারিসের নিলামকারী প্রতিষ্ঠান আগুটস অকশন হাউস এ নিলামের আয়োজন করে। 

ঠিক ২৯ বছর আগে পাঠানো সেই এসএমএসটি ভোডাফোনের ব্যবস্থাপক রিচার্ড জারভিসকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন ২২ বছরের প্রকৌশলী নিল প্যাপওয়ার্থ। ১৫ অক্ষরের এসএমএসে লেখা ছিলো- 'মেরি ক্রিসমাস'।

আগুটস অকশন হাউসের উন্নয়ন প্রধান ম্যাক্সিমিলিয়েন আগুটেস বলেছেন,  ২৯ বছর আগে ডিসেম্বর মাসে রিচার্ড জারভিসকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন নিল প্যাপওয়ার্থ। বার্তাটি ছিলো 'মেরি ক্রিসমাস'। 

ফ্রান্সে এ ধরনের জিনিস বিক্রি বৈধ নয় তাই একটি ডিজিটাল ফ্রেমে ওই এসএমএসটিকে যুক্ত করা হয় এবং তারপর নিলামে তোলা হয়। 


একাত্তর/আরবিএস   

স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে...
ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। তীব্র তাপদাহের সঙ্গে রুক্ষ আবহাওয়া ও বাতাসের গতিবেগ যুক্ত হয়ে ফ্রান্স ও স্পেনের পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিখ্যাত...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর