বিশ্বের প্রথম ক্ষুদেবার্তা বিক্রি হলো কোটি টাকায়

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০৯:৩১ পিএম

বিশ্বের প্রথম এসএমএস বা ক্ষুদেবার্তাটি পাঠানো হয়েছিলো প্রায় ৩০ বছর আগে। তাতে লেখা ছিলো ‘মেরি ক্রিসমাস’। এতো বছর পর সেই বার্তাটি বিক্রি হলো কোটি টাকায়। 

শনিবার (২৫ ডিসেম্বর) নিলামে ওঠে ‘মেরি ক্রিসমাস’ লেখা বিশ্বের প্রথম এই এসএমএস। প্যারিসে নিলামে তোলা হয় এই শুভেচ্ছা বার্তাকে এবং এক লাখ ইউরোতে বিক্রিও হয়ে যায়।

১৯৯২ সালের ৩ ডিসেম্বর, অর্থাৎ ২৯ বছর আগে পাঠানো এই বার্তাটি পাঠানো হয়েছিল। তখন বড়দিনের মৌসুম চলছিলো। 

সেই সময়েই ভোডাফোনের ব্যবস্থাপক রিচার্ড জারভিসকে এই বার্তা পাঠিয়েছিলেন প্রকৌশলী ২২ বছরের নিল প্যাপওয়ার্থ। ১৫টি অক্ষরের এ বার্তাই বিক্রি হলো কোটি টাকায়।

image


প্যাপওয়ার্থ এসএমএসটি ফোন থেকে করেননি, কম্পিউটার থেকে পাঠিয়েছিলেন। সেই ঘটনা স্মরণ করে জানান, সেদিন ভাবতেও পারেননি যোগাযোগের এই পদ্ধতিটি এত জনপ্রিয় হবে।

‘নন-ফাঞ্জিবল টোকেন’ বা এনএফটি হিসেবে বিক্রি হয়েছে সেই এসএমএস। যিনি কিনেছেন তার নাম জানা যায়নি। তাকে এসএমএসের একটা ডিজিটাল ছবি বাঁধিয়ে দেয়া হয়েছে।

‘এনএফটি’ হলো ডিজিটাল দুনিয়ায় ‘একটিই আছে’ ধরনের সম্পদ, যা অন্য যে কোনো সম্পদের মতো কেনা যায় বা বিক্রি করা যায়। তবে এটি ধরা বা ছোঁয়া যায় না।

যুক্তরাজ্যের টেলিকম প্রতিষ্ঠান ভোডাফোন এই নিলাম ডাকে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিলাম থেকে পাওয়া পুরো অর্থ জাতিসংঘের শরণার্থী সংস্থাকে দেয়া হবে।


একাত্তর/এআর


ইতিহাসে প্রথমবারের মতো 'শর্ট ম্যাসেজ সার্ভিস' বা এসএমএস পাঠানো হয়েছিলো সেই ১৯৯২ সালের ৩ ডিসেম্বর। তারপর বদলে গেছে পৃথিবী। এসেছে আরও আধুনিক প্রযুক্তি। কিন্তু প্রথম এসএমএস'টির গুরুত্ব এখনও একই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর