সাড়ে তিন হাজার বছর পুরনো মমির সিটি স্ক্যান

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১০:১০ পিএম

প্রাচীন মিশরের প্রায় সাড়ে তিন হাজার বছর পুরনো এক ফারাওর মমি সিটি স্ক্যানের মাধ্যমে ফারাওর চেহারা 'ডিজিটালভাবে উন্মোচন' করা হয়েছে। 

ফারাও প্রথম আমেনহোতেপের এই মমিটি মিশরের দেইর আল-বাহারিতে ১৪০ বছর আগে খুঁজে পান প্রত্নতত্ত্ববিদরা। তিনি খ্রিস্টপূর্ব ১৫২৫ থেকে খ্রিস্টপূর্ব ১৫০৪ পর্যন্ত ফারাও ছিলেন বলে ধারণা করা হয়।

তবে, মমিটির ক্ষতি করার ভয়ে এতদিন সেটির ব্যান্ডেজ খোলা থেকে বিরত ছিলেন প্রত্নতত্ত্ববিদরা। অবশেষে সিটি স্ক্যানের মাধ্যমে মমিটির ছবি তোলা হয়েছে। 

এর ফলে আমেনহোতেপ ও তার দাফন প্রক্রিয়া সম্পর্কে নতুন তথ্য জানতে পেরেছেন তারা। 

সিটি স্ক্যানের পর জানা গেছে, মৃত্যুর সময় আমেনহোতেপের বয়স ছিল আনুমানিক ৩৫ বছর। তার উচ্চতা ছিল প্রায় পাঁচ ফুট ছয় ইঞ্চি। মমির ব্যান্ডেজের নিচে তার শরীরে ৩০টি অ্যামুলেট বা মাদুলি এবং একটি কোমরবন্ধ পাওয়া গেছে। 
আরও পড়ুন: সিডনিতে প্রায় ৯শ' মানুষের করোনা ফলাফলে ভুল

তার শরীরে আঘাত বা রোগের কোন চিহ্ন পাওয়া যায়নি যা থেকে মৃত্যুর কারণ সম্পর্কে ধারণা করা যেতে পারে। তবে সিটি স্ক্যানে দেখা গেছে, মমিটিতে বেশ কিছু মৃত্যু পরবর্তী আঘাতের চিহ্ন রয়েছে। কবরচোরদের দ্বারা এসব আঘাত এসেছে বলে ধারণা করা হচ্ছে। 

সিটি স্ক্যানে আরও দেখা গেছে, মমি বানানোর সময় তার খণ্ডিত মাথা রেজিন ব্যবহার করে জোড়া লাগানো হয়। 

আমেনহোতেপ মিশরের ১৮তম রাজবংশের দ্বিতীয় রাজা ছিলেন। মজার বিষয় হলো, মমি বানানোর সময় তার মস্তিষ্ক অপসারণ করা হয়নি, যা মমি বানানোর প্রক্রিয়ার একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল। 

প্রত্নতাত্ত্বিকরা আরও জানতে পেরেছেন, আমেনহোতেপের মৃত্যুর প্রায় চারশ' বছর পর তার মমিটি বেশ যত্নের সাথে সংস্কার করা হয়েছিল। ২১তম রাজবংশের পুরোহিতরা এ কাজটি করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। 


একাত্তর/এসজে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
ভূমধ্যসাগরের তীরে মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হাব 'দামিয়েত্তা' বন্দরে জোড়া জাহাজে রহস্যময় ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে! মিশরের মন্ত্রিসভা নিশ্চিত...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর