ভারতে লাগামহীন করোনা, একদিনে আক্রান্ত প্রায় দেড় লাখ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১১:০৪ এএম

করোনার ওমিক্রন ও ডেলটা ধরনের দাপটে ভারতে লাফিয়ে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। দেশটিতে দৈনিক সংক্রমণ বেড়েছে ২১ শতাংশেরও বেশি। আর গেলো ২৪ ঘন্টায় ভারতে মোট এক লাখ ৪১ হাজার ৯৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। 

শনিবার (৮ জানুয়ারি) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভি জানিয়েছে, বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা তিন কোটি ৫৩ লক্ষ ৬৮ হাজার ৩৭২।

ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ২৮৫ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু চার লাখ ৮৩ হাজার ৪৬৩ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ভারতে দৈনিক সংক্রমণের হার ৯.২৮ শতাংশ। সুস্থতার হার ৯৭.৫ শতাংশ। এবং বর্তমানে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা চার লাখ ৭২ হাজার ১৬৯।

সব থেকে বেশি আক্রান্ত পাঁচটি রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মোট ৪০ হাজার ৯২৫ জন আক্রান্ত হয়েছেন। 

দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ২৩১ জন।

এছাড়া দিল্লিতে ১৭ হাজার ৩৩৫, তামিলনাড়ুতে আট হাজার ৯৮১ এবং কর্নাটক আট হাজার ৪৪৯ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে শুক্রবার (৭ জানুয়ারি) প্রায় সাত মাস পর ভারতে করোনায় দৈনিক আক্রান্ত এক লাখের গণ্ডি পেরিয়েছে। এর আগে গত বছরের জুন মাসে দৈনিক এক লাখ আক্রান্ত দেখেছিল দেশটি।


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর