লাখো মানুষের প্রাণ বাঁচানো এক ইঁদুরের মৃত্যু

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০২:০৬ পিএম

মৃত্যুবরণ করেছে বহু মানুষের প্রাণ বাঁচানো স্বর্ণপদক জয়ী এক ইঁদুর। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার এই ইঁদুরটি পরিচিত ছিল মাগাওয়া নামে। আট বছর বয়সে গত সপ্তাহের শেষের দিকে মারা যায় ইঁদুরটি।

মাটির নিচে পুঁতে রাখা শতাধিক মাইন খুঁজে বের করে অসংখ্য মানুষের প্রাণ রক্ষায় ভূমিকা রেখেছিল ইঁদুরটি। বুধবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ৮ বছর বয়সী এই হিরো ইঁদুরটি গত বছরের জুন মাসে অবসরে যায়। অবসরে যাওয়ার আগে মোট পাঁচ বছরের ক্যারিয়ারে সে ১০০টিরও বেশি ল্যান্ডমাইন ও বিস্ফোরক খুঁজে বের করে। আর এর মাধ্যমেই মাগাওয়া সাধারণ মানুষের জীবন রক্ষা করে হিরো হয়ে ওঠে।

রয়টার্স বলছে, বিভিন্ন যুদ্ধ ও সংকটের সময় যেখানে-সেখানে পুঁতে রাখা প্রাণঘাতী মাইন খুঁজে বের করতে ইঁদুরকে প্রশিক্ষণ দিয়ে থাকে ইউরোপের বেলজিয়ামভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান অ্যাপোপো। গত শতাব্দীর ৯০-এর দশক থেকে বহুসংখ্যক ইঁদুরকে এই প্রশিক্ষণ দিয়েছে সংস্থাটি। মাইন খুঁজে বের করার প্রশিক্ষণ নেওয়া এসব ইঁদুরকে বলা হয় ‘হিরো র‌্যাটস’।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রশিক্ষণের পর মাইন খুঁজে বের করতে অ্যাপোপো’র নিয়োগ করা সকল ইঁদুরের মধ্যে মাগাওয়াকে সবচেয়ে সফল বলে মনে করা হয়। মাটির নিচ থেকে মাইন ও অন্যান্য বিস্ফোরক খুঁজে বের করার কাজে বেলজিয়ামভিত্তিক দাতব্য এই প্রতিষ্ঠানটি আফ্রিকান জায়ান্ট পাউচড জাতের ইঁদুরকে বেছে নিতো।

image


এক বিবৃতিতে অলাভজনক এই সংস্থাটি জানায়, ‘মাগাওয়ার স্বাস্থ্য বেশ ভালোই ছিল এবং পার হয়ে যাওয়া সপ্তাহগুলোর বেশিরভাগই সে পরিচিত উদ্যমেই খেলাধুলা করে কাটিয়েছে। কিন্তু গত সপ্তাহান্তের আগে তার মধ্যে ধীর গতি লক্ষ্য করা যায়। এসময় সে ঘুমাতো বেশি এবং খাবারের প্রতি আগ্রহ কমে যেতে দেখা যায়। আর সপ্তাহান্তে সে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।’

কয়েক দশকের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের কারণে বিশ্বের সবেচেয়ে বেশি ল্যান্ডমাইন বহুল ভূখণ্ডগুলোর একটি হিসেবে কম্বোডিয়াকে মনে করা হয়। কম্বোডিয়াজুড়ে এখনও প্রায় ৬০ লাখ মাইন পুঁতে রাখা আছে বলে ধারণা করা হয়। এছাড়া রয়টার্সের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে এখনও এক হাজার বর্গ কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে বহুসংখ্যক মাইন পুঁতে রাখা আছে।

image


ল্যান্ডমাইন ও বিস্ফোরক খুঁজে বের করার কাজের স্বীকৃতি হিসেবে যুক্তরাজ্যের পশু চিকিৎসা সংক্রান্ত দাতব্য সংস্থা (পিডিএসএ) মাগাওয়াকে স্বর্ণপদকে ভূষিত করে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাগাওয়ার ওজন ছিল প্রায় সোয়া এক কেজি আর দৈর্ঘ্য ২৮ ইঞ্চি। ইঁদুরের অনেক জাতের চেয়ে কিছুটা বড়সড় মাগাওয়ার জন্ম ও বেড়ে ওঠা আফ্রিকার দেশ তানজানিয়ায়। একবছর প্রশিক্ষণের পর তাকে ল্যান্ডমাইন ও বিস্ফোরক খুঁজে বের করার কাজে নিযুক্ত করা হয়েছিল।


একাত্তর/এসএ

জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর