করোনাকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পার্টি, তদন্তে নেমেছে পুলিশ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৮:৫০ পিএম

করোনার বিধিনিষেধ অমান্য করে লন্ডনের ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পার্টির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) মেট্রোপলিটন পুলিশ কমিশনার ক্রেসিডা ডিক জানিয়েছেন, পুলিশ গত দুই বছরে ডাউনিং স্ট্রিট এবং হোয়াইট হলে করোনা বিধি লঙ্ঘনের ঘটনার তদন্ত শুরু করেছে।

তিনি বলেন, লন্ডনের মেট্রোপলিটন পুলিশ নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করবে এবং তদন্তে গুরুত্বপূর্ণ পর্যায়ে তথ্য জানাবে। 

সম্প্রতি যুক্তরাজ্যে লকডাউন চলার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটে কিছু পার্টি অনুষ্ঠিত হয়েছিল বলে অভিযোগ সামনে এসেছে। যা নিয়ে ব্যাপক হৈ চৈ বেধে যায়।

জানা গেছে প্রধানমন্ত্রী বরিস জনসন ১৯ জুন ২০২০ সালে ডাউনিং স্ট্রিটে জন্মদিনের পার্টি করে লকডাউন নিয়ম ভেঙেছেন। প্রায় ৩০ জন সেই পার্টিতে উপস্থিত ছিলেন বলে অভিযোগ আছে।

অতিথিদের জন্মদিনের কেক খাওয়ানো হয়। জন্মদিনের এই পার্টি যখন আয়োজন করা হয়েছিল, জনসন তখনো ক্যারি সাইমন্ডসকে বিয়ে করেননি।

সেই সময়ে সাধারণ মানুষের ক্ষেত্রে মাত্র ছয় জনের একসঙ্গে জমায়েতের অনুমতি ছিল। এই ঘটনা বরিস জনসনের প্রধানমন্ত্রীত্বের সব থেকে সঙ্কটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

ব্রিটিশ পার্লামেন্টে ব্যাপক সমালোচনার স্বীকার হন জনসন। শুধু দেশটির রাজনৈতিক মহলই নয়, বিভিন্ন দিক থেকেই জনসনকে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি জানানো হয়।

এই খবর প্রকাশ্যে আসার পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর সেটি স্বীকার করেছে। তবে সন্ধ্যায় আরেকটি পার্টি করার অভিযোগ অস্বীকার করেছে বরিস জনসনের অফিস। 

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, বৈঠকের পর কর্মীরা সামান্য সময়ের জন্য সমবেত হয়েছিলেন। বরিস জনসন সেখানে ১০ মিনিটের মতো উপস্থিত ছিলেন।


একাত্তর/এআর

অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
সিভিল সার্ভিসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে হাজার হাজার তরুণ-শিক্ষার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার...
তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর