সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা খানিক স্থিতিশীল

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৩:২১ পিএম

উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার নতুন করে কোন অবনতি নেই। তবে, আগের থেকে স্থিতিশীল হলেও একাধিক শারীরিক সমস্যার কারণে নবতিপর শিল্পীর আশঙ্কা এখনও কাটেনি বলে চিকিৎসকরা মনে করছেন।

হাসপাতাল সূত্র বলছে, রাতে ভাল ঘুম হয়েছে তার। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি। তবে অক্সিজেন সাপোর্টের মাত্রা কমানো হয়েছে। শিল্পীর চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

চিকিৎসকরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার অক্সিজেনের মাত্রা ছয় লিটার থেকে কমিয়ে ৩ লিটার করা হয়েছে। তার ফুসফুসে সংক্রমণ ছিল। তাই তার ফুসফুস স্ক্যান করা হয়। সন্ধ্যার ফুসফুসে পানি জমে আছে বলেও মনে করছেন চিকিৎসকরা।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ রয়েছে। তার মধ্যে তিনি করোনা আক্রান্তও। কী কী চিকিৎসা হবে তা নিয়ে শুক্রবার আলোচনায় বসবে মেডিক্যাল বোর্ড।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে এই প্রখ্যাত সঙ্গীতশিল্পীকে গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে একাধিক পরীক্ষা–নিরীক্ষার পর জানা যায় তার ফুসফুসে সংক্রমণ রয়েছে। নিউমোনিয়াও আছে। একই সঙ্গে বিকেলে করোনা পজেটিভ রিপোর্টও আসে।

আরও পড়ুন: ডিম্বাণু বেঁচে পড়ালেখার জন্য ধার শোধ করলেন তরুণী

খবর পেয়ে সঙ্গে সঙ্গে গায়িকাকে দেখতে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনিই জানান, সন্ধ্যাকে বেসরকারি হাসপাতালে নেয়া হবে। অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসার পরেও একাধিক পরীক্ষা হয়েছে। সেই রিপোর্ট পর্যালোচনা করতেই বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড।


একাত্তর/আরএ

প্রকাণ্ড ভারত, পুঁচকে মালদ্বীপ, বোকামি, ভারতের সঙ্গে মালদ্বীপের টানাপোড়েন, উপমহাদেশের গণ্ডি, গোটা বিশ্ব,
ভারত সরকারেরর তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ প্রত্যাখ্যান করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর