মালদ্বীপের নাকের ডগায় নৌ ঘাঁটি বসাচ্ছে ভারত

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৮:২৩ পিএম

প্রকাণ্ড ভারত, আর পুঁচকে মালদ্বীপের মধ্যে তুলনা করাই বোকামি। তারপরও ভারতের সঙ্গে মালদ্বীপের টানাপোড়েন এখন উপমহাদেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বেই অন্যতম শিরোনাম। ভারতের নতুন পর্যটন গন্তব্য লাক্ষাদ্বীপকে ঘিরে মালদ্বীপের সম্পর্কের চরম অবনতি ঘটে। এর জেরেই ভারতীয় নৌ বাহিনীকে এ মাসের মধ্যেই মালদ্বীপ ছেড়ে যেতে সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির মুইজ্জো সরকার।

পর্যটন নির্ভর ছোট্ট দ্বীপরাষ্ট্রের এমন ঘোষণা তেতিয়ে দিয়েছে দিল্লিকে। চলছে নানাভাবে মালদ্বীপকে উচিৎ শিক্ষা দিতে। এরিই মধ্যে সেখানে বেড়াতে না যেতে উৎসাহিত করা হচ্ছে ভারতের ভ্রমণপিপাসুদের। বলার অপেক্ষা রাখে, মালদ্বীপ সবচেয়ে বেশি পর্যটক পেয়ে থাকে ভারত থেকেই। ভারতের পর্যটকদের কাছে মালদ্বীপের বিকল্প হিসেবে আকর্ষণীয় হয়ে উঠছে লাক্ষাদ্বীপ।

লাক্ষাদ্বীপ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। পশ্চিমে আরব সাগর এবং পূর্বে ল্যাকাডিভ সাগরের মধ্যে সামুদ্রিক সীমানা হিসেবে কাজ করে। এতে মোট ৩৬টি দ্বীপ রয়েছে। এই দ্বীপপুঞ্জ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে ক্ষুদ্রতম। এখানের দ্বীপগুলোতে মূলত বিভিন্ন উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষের বাস। সেই কারণেই এখানে যেতে গেলে ভারত সরকারের থেকে অনুমতি নিতে হয়।

আজকের খবর এই লাক্ষাদ্বীপ নয়, তবে এই দ্বীপটিকে ঘিরে ভারত-মালদ্বীপ টানাপোড়েনের নতুন খবর নিয়ে। গুরুত্বপূর্ণ দ্বীপরাষ্ট্র মালদ্বীপের কাছে কৌশলগতভাবে নতুন ঘাঁটি খুলতে যাচ্ছে ভারতের নৌবাহিনী। মালদ্বীপ যখন ভারতীয় নৌ সেনাদের ফেরত পাঠানো শুরু করতে যাচ্ছে, ঠিক তার আগেই ভারতীয় নৌবাহিনী নতুন এই খবর দিলো। দেশটির নৌবাহিনী বলেছে, দ্বীপগুলোতে তারা তাদের বাহিনী শক্তিশালী করছে।

বার্তা সংস্থা এএফপি রোববার ভারতের এমন পদক্ষেপ খবর নিশ্চিত করেছে। শনিবার রাতে ভারতীয় নৌ বাহিনী এক বিবৃতিতে বলেছে, মালদ্বীপে ক্রমাগত চীনা উপস্থিতির বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ভারত। নতুন এই ঘাঁটি ওই এলাকায় ভারতের সক্রিয় নজরদারিকে জোরদার করবে। লাক্ষাদ্বীপে ৬ মার্চ খোলা হবে নতুন ঘাঁটি। এর ফলে বিদ্যমান ছোট বিচ্ছিন্ন বাহিনী একটি ‘স্বাধীন নৌ ইউনিটে’ পরিণত হবে।

ভারতের লাক্ষাদ্বীপ মালদ্বীপের প্রায় ১৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত। মিনিকয় দ্বীপে ভারতের নতুন নৌ ঘাঁটিটিও এর খুব কাছে অবস্থিত। লাক্ষাদ্বীপের কাভারত্তিতে ইতোমধ্যেই ভারতীয় নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে। তবে, নতুন ঘাঁটিটি মালদ্বীপের প্রায় ২৫৮ কিলোমিটার কাছাকাছি হবে। ভারতীয় নৌ বাহিনী মনে করছে, ঘাঁটিটি জলদস্যু ও মাদকবিরোধী অভিযানেও কাজে লাগবে।

গত বছর চীনপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ভারতীয় বাহিনী হটানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হবার পর থেকে ভারত-মালদ্বীপের মধ্যে সম্পর্ক খারাপ যাচ্ছে। মালদ্বীপে অবস্থিত ভারতের ৮৯ সেনাকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু। এর প্রথম ব্যাচটি ১০ মার্চের মধ্যেই মালদ্বীপ ত্যাগ করবে। আর বাকিদের দুই মাসের মধ্যে চলে যেতে হবে।

এআরএস
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর