'বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা চায় না যুক্তরাষ্ট্র'

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০২ পিএম

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্র কোনও নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না বলে জানিয়েছেন দেশটির প্রভাবশালী কংগ্রেস সদস্য গ্রেগরি ডব্লিউ মিকস। পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির এই চেয়ার বলেন, ওয়াশিংটন ও ঢাকার মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে।

সোমবার নিউ ইয়র্কের কুইন্স এলাকায় এক তহবিল সংগ্রহ কর্মসূচি উদ্বোধনের সময় গ্রেগরি ডব্লিউ মিকস বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে নই (কোনও নিষেধাজ্ঞা আরোপ করছি না) আর আমরা এখনও দেশটির সরকার ও জনগণের সঙ্গে কাজ করছি।’

প্রখ্যাত আইনজীবী গ্রেগরি ডব্লিউ মিকস ১৯৯৮ সাল থেকে মার্কিন রাজনৈতিক দল ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি হিসেবে নিউইয়র্কে  কাজ করছেন। ২০২১ সাল থেকে পররাষ্ট্রনীতি সংক্রান্ত হাউস কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন তিনি।

মিকস বলেন, ‘আমরা বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছি না। একটি সংস্থার কয়েক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, পুরো সংস্থার ওপর নয়... আমরা সেখানকার পরিস্থিতি দেখছি।’

বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিবেদনে অনুসারে হয় মার্কিন কংগ্রেসের সদস্য গ্রেগোরি আরও বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরে ও বাইরে থেকে একটি সুবিধাবাদী মহল আরও কর্মকর্তা, এমনকি রাজনীতিবিদদের ওপরেও নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রবলভাবে লবিং চালাচ্ছে। কিন্তু আমরা তাদের মুখের কথায় কাজ করবো না। এটা সম্ভব নয়। সবকিছু যাচাই-বাছাই করার পর আমরা সঠিক উদ্যোগ নেব।

আরও পড়ুন: করোনা: ২৪ ঘণ্টায় আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১৩,১৫৪

মিকস জানান তিনি এই বছর বাংলাদেশ সফর করবেন। এই সফরে মানবাধিকার পরিস্থিতি এবং অন্যান্য ইস্যু খতিয়ে দেখবেন বলে জানান তিনি।

এছাড়াও মিকস বলেন, এর আগে, আমি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চল সংক্রান্ত কংগ্রেস উপ-কমিটির সঙ্গে কথা বলবো। প্রয়োজন হলে আমরা বাংলাদেশ বিষয়ে কংগ্রেসে শুনানি আয়োজনের ব্যবস্থা করবো।


একাত্তর/এসএ

মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া নিয়ে তুমুল আলোচনা চলছে। ১৪ দফার একটি সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি, অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং...
মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে যখন নতুন করে যুদ্ধবিমান আর ব্যালিস্টিক মিসাইলের গর্জন, ঠিক তখনই তেহরানের সাথে যে কোনো আগাম সমঝোতার পথ কার্যত বন্ধ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সংবাদ...
ওয়াশিংটন ডিসির রাজনীতিতে এক ঝোড়ো অধ্যায়ের অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক (ডিএনআই) তুলসি গ্যাবার্ড। দীর্ঘ ১৫ মাসের এক চরম নাটকীয় ও বিতর্কিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর