দুইজনের করোনা হওয়ায় পুরো দেশ লকডাউনে

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৩ পিএম

সাম্প্রতিক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে দুর্দশাগ্রস্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গাতে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশটিতে লকডাউন ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী সিয়াওসি ওভালিন জানান, বুধবার সন্ধ্যা ছয়টা থেকে এই লকডাউন কার্যকর হবে। প্রতি ৪৮ ঘণ্টা অন্তর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

অস্ট্রেলিয়া থেকে ত্রাণ নিয়ে পাঠানো এইচএমএএস অ্যাডিলেইডের করোনা আক্রান্ত ২৩ ক্রুয়ের মাধ্যমেই রাজধানী নুকু'আলোফাতে দুইজনের মধ্যে করোনা ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

মহামারির দুই বছরে করোনাভাইরাসের আঘাত থেকে প্রায় মুক্ত ছিল টোঙ্গা। গত অক্টোবরে দেশটিতে একজন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন। 

আরও পড়ুন: গিনি-বিসাউতে অভ্যুত্থানের চেষ্টা, বহু নিহতের আশঙ্কা

তবে সম্প্রতি প্রশান্ত মহাসাগরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সুনামি আঘাত হানার পর দেশটিতে খাবার ও পানিসহ মানবিক সহায়তা পাঠাতে শুরু করে বিভিন্ন দেশ। সেখান থেকেই রাজধানী নুকু'আলোফাতে দুইজনের মধ্যে করোনা সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী সিয়াওসি ওভালিন জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াত বন্ধ থাকবে। 

উল্লেখ্য, প্রায় এক লাখ ছয় হাজার জনসংখ্যার দ্বীপরাষ্ট্রটিতে প্রায় ৬০ শতাংশ মানুষ ইতোমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন। তবে কিছু কিছু দুর্গম দ্বীপে স্বাস্থ্যসেবা পৌঁছানো দুষ্কর হওয়ায় সেখানকার জনগোষ্ঠী ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। 


একাত্তর/এসজে

মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় পরবর্তী মহামারী নিয়ে গবেষকদের সতর্ক উচ্চারণ।
বিশ্বজুড়ে আবারও শুরু হয়েছে প্রাণঘাতী করোনার প্রকোপ। বিভিন্ন দেশে গত এক মাসে করোনা সংক্রমণের হার বেড়েছে ৫২ শতাংশ। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু হারও।
করোনা মহামারির কারণে প্রায় সাড়ে তিন বছর বন্ধ রাখার পর অবশেষে বিদেশিদের জন্য সীমান্ত খুলেছে উত্তর কোরিয়া।
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর