মার্কিন হামলার মুখে আত্মহত্যা করেন আইএস প্রধান

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২১ পিএম

সিরিয়ায় মার্কিন সেনাদের হামলার মুখে নিহত সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরায়েশি আত্মহত্যা করেছিলেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় তার আত্মঘাতী বোমার আঘাতে মারা যান তার পরিবারের সদস্যরাও। 

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বাইডেন জানান, রাতের আঁধারে মার্কিন বাহিনী যখন আতমেহ শহরে কুরায়েশির গোপন আস্তানা ঘিরে ফেলছিল, তখন আত্মঘাতী বোমা হামলায় নিহত হন তিনি।

বোমার আঘাতে কুরায়েশির সাথে মারা যান তার দুই স্ত্রী ও দুই শিশুসহ তার সহযোগী ও সহযোগীর স্ত্রী। 

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সেই বোমার আঘাত এতই শক্তিশালী ছিল যে তিনতলা ভবন থেকে মৃতদেহ উড়ে গিয়ে আশেপাশের রাস্তায় পড়ে। 

এর ফলে বেসামরিক নাগরিকদের মৃত্যু ও ক্ষয়ক্ষতির জন্য আইএসকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। 

আরও পড়ুন: ন্যাটো সম্প্রসারণের বিরোধিতায় রাশিয়াকে চীনের সমর্থন

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, নিরীহ এক পরিবারকে বর্ম হিসেবে ব্যবহার করে ওই ভবনে বাস করে আসছিলেন কুরায়েশি। এ কারণে এই অভিযান পরিকল্পনা করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এ অভিযানে ঠিক কতজন নিহত হয়েছেন তা এখনও প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। তবে নারী ও শিশুসহ কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

উল্লেখ্য, আইএস-এর প্রতিষ্ঠাতা ২০১৯ সালে মার্কিন বাহিনীর হাতে নিহত হওয়ার পর সংগঠনটির দায়িত্ব গ্রহণ করেন আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরায়েশি। 

গত বেশ কয়েক বছর ধরে আইএস-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানের নেতৃত্ব দিয়ে আসছিলেন কুরায়েশি। ২০১৪ সালে সংখ্যালঘু ইয়াজিদি গোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর জন্য তাকে দায়ী করা হয়। 


একাত্তর/এসজে

পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর