ক্যামিলাকে রাণী হিসেবে চান এলিজাবেথ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪১ এএম

প্রিন্স অফ ওয়েলস প্রিন্স চার্লস ব্রিটেনের রাজা হলে তার স্ত্রী ডাচেস অফ কর্নওয়াল ক্যামিলাকে 'কুইন কনসর্ট' হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন রাণী এলিজাবেথ। 

শনিবার (৫ ফেব্রুয়ারি) নিজের রাজত্বের ৭০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে লেখা চিঠিতে রাণী বলেন, তিনি আশা করেন সময় এলে ক্যামিলা কুইন কনসর্টের পদবী পাবেন এবং রাজপরিবারের প্রতি তার নিবেদিত সেবা বজায় রাখবেন। 

ব্রিটেনের শাসক রাজার স্ত্রীকে 'কুইন কনসর্ট' উপাধি দেয়া হয়। সব দিক থেকে তিনি রাজার সমান পদমর্যাদা উপভোগ করেন। তবে সাধারণত তিনি 'কুইন রেগন্যান্ট'-এর মতো রাজনৈতিক এবং শাসনক্ষমতার অধিকারী হন না। 

আরও পড়ুন: গভীর কূপ থেকে উদ্ধার শিশু রায়ান, বিশ্বে শোকের ছায়া

১৯৫২ সালে এলিজাবেথ যখন রাণী হিসেবে সিংহাসনে আরোহণ করেন তখন তার স্বামী প্রিন্স ফিলিপ প্রিন্স কনসর্টের উপাধি পান। একই নিয়ম অনুসরণ করা হয়েছিলো রাণী ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স অ্যালবার্টের ক্ষেত্রে। 

বিচ্ছেদের এক বছর পর ১৯৯৭ সালে প্রিন্স চার্লসের প্রথম স্ত্রী প্রিন্সেস ডায়নার মৃত্যু হয়। এরপর ২০০৫ সালে উইন্ডসর ক্যাসেলে বিবাহবন্ধনে আবদ্ধ হন চার্লস ও ক্যামিলা। 

চার্লস রাজা হলে ক্যামিলা প্রিন্সেস কনসর্টের উপাধি পাবেন বলে তাদের বিয়ের পর সিদ্ধান্ত হয়। বিয়ের পর থেকে তাকে দীর্ঘদিন রাজপরিবারে একজন 'বহিরাগত' হিসেবে দেখা হতো বলে মনে করা হতো। 

তবে ক্যামিলাকে কুইন কনসর্ট হিসেবে দেখার রাণী এলিজাবেথের ইচ্ছাকে ক্যামিলাকে রাজপরিবারের একজন হিসেবে গ্রহণ করে নেয়ার প্রমাণ হিসেবেই দেখা হচ্ছে। 


একাত্তর/এসজে

স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
অবশেষে, ব্রিটেনের নাগরিকত্ব ফিরে পাচ্ছেন ‘আইএস বধূ’ খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত নারী শামীমা বেগম।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর