ধর্ষণের শিকার নারীর কাছে অজি প্রধানমন্ত্রীর ক্ষমাপ্রার্থনা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০১ পিএম

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে উপরস্থ কর্মকর্তার কাছে ধর্ষণের শিকার হওয়া এক নারীর প্রতি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। 

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) পার্লামেন্ট ভবনে দেয়া এক বক্তব্যে সেখানে যৌন হয়রানির শিকার সব ভুক্তভোগীর কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। 

ব্রিটানি হিগিন্স নামে ওই নারী পার্লামেন্ট ভবনের ভেতরে তার উপরস্থ কর্মকর্তার অফিসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেন ২০১৯ সালে। তার এ অভিযোগ পুরো অস্ট্রেলিয়াজুড়ে প্রতিবাদের ঝড় তোলে। 

তবে সেই সময় তার এ অভিযোগ আমলে নেয়নি অস্ট্রেলীয় সরকার। 

আরও পড়ুন: যুদ্ধে না জড়াতে ফ্রান্সকে পুতিনের হুঁশিয়ারি

এরপর এক তদন্তে বেরিয়ে আসে, অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রায় এক তৃতীয়াংশ নারী যৌন হেনস্তার শিকার হয়েছেন। সামনে আসে 'বয়জ ক্লাব' সংস্কৃতির এক চিত্র, যেখানে নারীর প্রতি যৌন নির্যাতন প্রকট আকারে বিরাজ করে। 

হিগিন্সের ওই অভিযোগের পর যথাযথ ব্যবস্থা না নেয়ায় ব্যাপক সমালোচনার শিকার হন প্রধানমন্ত্রী স্কট মরিসন। 

তবে পার্লামেন্ট ভবনে সদস্যদের সামনে ক্ষমা প্রার্থনার সময় প্রধানমন্ত্রী বলেন, 'মিস হিগিন্সের সাথে এখানে যা হয়েছে তার জন্য আমি এবং আমরা সবাই দুঃখিত। যে জায়গা তার জন্য নিরাপত্তা দেয়ার কথা ছিল, সেটিই তার জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।' 

'তার আগে যাদের সাথে এমন ঘটনা ঘটেছে তাদের কাছেও আমি ক্ষমাপ্রার্থী। তবে মিস হিগিন্স এগিয়ে আসার সাহস দেখিয়েছেন, যার ফলে আমরা আজ এখানে পৌঁছেছি', বলেন মরিসন। 


একাত্তর/এসজে

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় এবার আন্তর্জাতিক জোটে অংশ না নেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে...
নিরাপত্তার অভাব ও নিজ দেশে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ইরানের নারী জাতীয় ফুটবল দলের পাঁচ সদস্য। মঙ্গলবার (১০ মার্চ) তারা আনুষ্ঠানিকভাবে এই আবেদন জানান।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর