ইউক্রেন উত্তেজনার মধ্যে রোমানিয়াতে মার্কিন সেনারা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৮ পিএম

ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে রাশিয়া, বাইডেন প্রশাসনের এমন শঙ্কার মধ্যে ন্যাটোর পূর্বপ্রান্তকে শক্তিশালী করার উদ্দেশ্যে মার্কিন সেনাদের প্রথম ব্যাচ রোমানিয়ায় পৌঁছেছে। 

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ভাসিলে ড্যান্সু এ তথ্য নিশ্চিত করেন। 

সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেন সংকট থেকে পূর্ব ইউরোপকে রক্ষা করতে পোল্যান্ড ও রোমানিয়ায় প্রায় তিন হাজার অতিরিক্ত সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে ঘোষণা করেছিলেন, তিনি রোমানিয়ায় এক হাজার এবং পোল্যান্ডে দুই হাজার সৈন্য পাঠাবেন।

রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী ভাসিলে ড্যান্সু বলেন, সেনা মোতায়েনের স্থাপনার প্রস্তুতির জন্য ১০০ জনের বেশী মার্কিন সেনা, বিশেষজ্ঞ এসেছেন। অবশিষ্ট সৈন্যরা দ্রুত এসে পৌঁছাবেন।

এদিকে পেন্টাগণের পক্ষ থেকে বলা হয়েছে, রোমানিয়ায় স্থানান্তর করা হবে এমন স্ট্রাইকার স্কোয়াড্রনটি জার্মানির ভিলসেক থেকে আসছে। মার্কিন সেনাদের প্রথম ব্যাচ সপ্তাহান্তে পোল্যান্ড পৌঁছেছে।

image


এদিকে ন্যাটো জোটের আরেক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তিনিও ন্যাটোর অধীনে রোমানিয়ায় সেনা পাঠাবেন।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন কমাতে আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। 

আরও পড়ুন: শপথ নিলেন নাসিক মেয়র আইভী

এছাড়া সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে পাঁচ ঘন্টার বৈঠক করেন ম্যাক্রোঁ।

আর পুতিন বলেন, ম্যাক্রোঁ যে সব প্রস্তাব দিয়েছেন তা আরো কিছু যৌথ পদক্ষেপের ভিত্তি হিসেবে কাজ করতে পারে, তবে সেসব নিয়ে কথা বলার সময় হয়তো এখনো আসেনি।

 ২০০৪ থেকে ন্যাটোর সদস্য রোমানিয়ায় ইতোমধ্যে প্রায় ৯০০ মার্কিন সেনা এবং ১৪০ জন ইতালীয় এবং ২৫০ জন পোলিশ সৈন্য মোতায়েন রয়েছে। 


একাত্তর/আরবিএস  

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর