যুদ্ধশঙ্কায় বাঙ্কারে ঠাঁই ইউক্রেনীয় সেনাদের

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৮ পিএম

রাশিয়ার আক্রমণের আশঙ্কায় ইতোমধ্যে সীমান্তে যুদ্ধের বাঙ্কারে অবস্থান নিয়েছেন ইউক্রেনিয়ান সেনারা। 

পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। সেখানে অবস্থান নেয়া সৈনিক বোহদান সংবাদসংস্থা রয়টার্সকে বলেন, 'আট বছর ধরে চলা এই যুদ্ধ আমাদের অতিষ্ঠ করে তুলেছে। এবার হয় এসপার হবে, নাহয় ওসপার। এই অনিশ্চয়তা শেষ করতে আমরা প্রয়োজনে আগে তাদের আক্রমণ করবো।' 

সাবেক খনি শ্রমিক ও এভিয়েশন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বোহদানকে এক বছর আগে লুহানস্ক ফ্রন্টে মোতায়েন করা হয়। 

আরও পড়ুন: ৪৮ ঘণ্টা পাহাড়ের খাঁজে আটকে থাকার পর যুবক উদ্ধার

গত আট বছর ধরে রাশিয়ার সাথে ইউক্রেনের চলা সংঘাতের চূড়ান্ত মুহূর্ত যখন এসে উপস্থিত হয়েছে, তখন যুদ্ধের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। 

গত কয়েক সপ্তাহের ব্যবধানে ইউক্রেন সীমান্তে এক লাখেরও বেশি সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। রাশিয়াকে ইউক্রেন আক্রমণ না করতে বারবার হুঁশিয়ার করে দিয়েছে পশ্চিমা দেশগুলো। 

তবে ইউক্রেন আক্রমণের পরিকল্পনা করার দাবি বরাবরই নাকচ করে দিয়ে আসছে রাশিয়া। 


একাত্তর/এসজে

রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর