অস্ট্রেলিয়ায় বিপন্ন প্রজাতির তালিকায় কোয়ালা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৪ পিএম

অস্ট্রেলিয়ায় এবার বিপন্ন প্রজাতির তালিকায় স্থান করে নিয়েছে কোয়ালা। দেশটিতে সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ায় এই তালিকায় স্থান করে নিয়েছে প্রাণীটি।

ভূমি সাফ, দাবানল, খরা, রোগ এবং অন্যান্য পরিবেশগত হুমকির কারণে বিপন্নের মুখে পড়েছে এক সময়ের সমৃদ্ধশালী এই প্রাণী। খবর বিবিসির।

নিউ সাউথ ওয়েলস এবং অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির (এসিটি) জন্য এই তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ফেডারেল সরকার।

একইসঙ্গে দ্রুততার সঙ্গে আবাসস্থল হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের মধ্যে এই প্রজাতিকে রক্ষায় বিশেষ পরিকল্পনারও আবেদন জানানো হয়েছে।

এর আগে, ২০১২ সালে ওই রাজ্যগুলো এবং সীমানায় প্রজাতিটিকে 'ভঙ্গুর' হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। তারপরও অনবরত এর সংখ্যা কমে যাওয়ায় সরকারের উদাসীনতাকে দায়ি করা হচ্ছে।

শুক্রবার দেশটির পরিবেশ বিষয়ক মন্ত্রী সুসান লে জানান, কোয়ালা রক্ষায় এই তালিকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও জানান, এটি রক্ষায় কর্মকর্তারা বিশেষ পরিকল্পনা প্রস্তুত করেছে এবং ভূমি উন্নয়নের আবেদনপত্রে এই প্রজাতির ওপর প্রভাব মূল্যায়ন করা হবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইউক্রেন ছাড়া উচিৎ: বাইডেন

গত বছর, নিউ সাউথ ওয়েলসের এক গবেষণায় দেখা যায়, দ্রুত কোনো পদক্ষেপ না নিলে ২০৫০ সালের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে কোয়ালা

২০১৯-২০ সালের দাবানলে প্রায় পাঁচ হাজার কোয়ালার মৃত্যু হয় এবং শুধু নিউ সাউথ ওয়েলসেই এদের ২৪ শতাংশ আবাসস্থল নষ্ট হয়ে যায়।

বিশ্ব বণ্যপ্রাণী সংস্থা-অস্ট্রেলিয়ার সংরক্ষণ বিজ্ঞানী স্টুয়ার্ট ব্লাঞ্চ বলেন, মাত্র এক দশকের মধ্যে কোয়ালা তালিকার বাইরে থেকে ভঙ্গুর এবং শেষে বিপন্ন প্রায়ের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

নতুন এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও কঠোর আইন এবং ভূমি মালিকরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না করলে এই প্রজাতিকে বিপন্ন হওয়া থেকে রক্ষা করা সম্ভব হবে না বলে সতর্ক করেন তিনি।

বিজ্ঞানীরা বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে দাবানল এবং খরা বাড়তেই থাকবে। আর এর ফলে কোয়ালাদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় ইউক্যালিপটাস পাতার মানও হ্রাস পাবে।

সংরক্ষণ গোষ্ঠীগুলোর তথ্যমতে, দক্ষিণ অস্ট্রেলিয়া এবং ভিক্টোরিয়াতে কোয়ালার দেখা মিললেও জাতীয়ভাবেই এদের সংখ্যা কমে যাচ্ছে।


একাত্তর/টিএ

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় এবার আন্তর্জাতিক জোটে অংশ না নেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে...
নিরাপত্তার অভাব ও নিজ দেশে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ইরানের নারী জাতীয় ফুটবল দলের পাঁচ সদস্য। মঙ্গলবার (১০ মার্চ) তারা আনুষ্ঠানিকভাবে এই আবেদন জানান।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর