ভাল্লুককে গুলি করতে গিয়ে ভাইয়ের মৃত্যু, অভিমানে আত্মহত্যা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৮ পিএম

ভাল্লুককে গুলি করার জন্য প্রস্তুত করছিলেন বন্দুক। এসময় হাত ফসকে যাওয়া গুলিতে মৃত্যু হয় ভাইয়ের। অনুশোচনা টিকতে দেয়নি তাকেও। আর তাই মাথায় গুলি করে নিয়েছেন নিজের প্রাণও।

মঙ্গলবার সকালে এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সীমান্তের উত্তরে অবস্থিত জোসেফিন কাউন্টির সানি ভ্যালিতে। খবর বিবিসির।

ওই ঘটনার পর জাতীয় জরুরি নম্বর ৯১১'এ ফোন করে নিজেই জানিয়েছিলেন ভাইয়ের মৃত্যুর খবর। কিন্তু পুলিশ আসা পর্যন্ত অপেক্ষা করতে পারেননি। বাড়িটিতে গিয়ে দুজনেরই মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।

অধিবাসীদের পাশাপাশি ওরেগন নামের ওই স্থানে বসবাস করে প্রায় ২৫ হাজার কালো ভাল্লুক। সাধারণত ভাল্লুকের সঙ্গে যেকোনো বিবাদ এড়িয়ে চলতে বলা হয় অধিবাসীদের।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় বিপন্ন প্রজাতির তালিকায় কোয়ালা

জোসেফিন কাউন্টির দায়িত্বে থাকা কর্মকর্তা জানান, ৯১১'এ ফোন দিয়ে এক ব্যক্তি দুর্ঘটনার কথা বর্ণনা করেন। কিন্তু এর পরপরই বাড়িটিতে পুলিশ গিয়ে দুটো মৃতদেহ পড়ে থাকতে দেখে। দুজনেরই শরীরে একটি করে গুলির আঘাত দেখা যায়।

বর্তমানে মামলাটি আঞ্চলিক কর্মকর্তা এবং ওরেগন রাজ্যের পুলিশ তদন্ত করছে। তদন্তে পাওয়া তথ্যসমূহ রাজ্য মেডিক্যাল পরীক্ষকের কাছে পাঠানো হবে।

যুক্তরাষ্ট্রে সহজে বন্দুক কেনার সুযোগ থাকায় অসাবধানতাবশত গুলিতে মৃত্যু এবং হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। অসাবধানতাবশত গুলিতে প্রতি বছরই প্রায় পাঁচশ মানুষের মৃত্যু হয়।


একাত্তর/টিএ

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর