৭৮ বার করোনা পজিটিভ হয়েছেন এক তুর্কি!

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩০ পিএম

এক ব্যক্তি কতবার করোনায় পজেটিভ হতে পারেন; সর্বোচ্চ তিন বা চারবার আক্রান্ত হবারও খবর মিলছে। কিন্তু এবার এমন একজনকে পাওয়া গেছে, যিনি পজেটিভ হয়েছেন ৭৮ বার।

তার নাম মুজফফর কায়াসান, বয়স ৫৬। তুরস্কের এই নাগরিক এরইমধ্যে করোনাভাইরাসে পজেটিভ হয়েছেন রেকর্ড ৭৮ বার। এজন্য চরম ভোগান্তিও হয়েছে তার।

বারবার ভাইরাসটির ফাঁদে পড়ে কায়াসানকে ২০২০ সাল থেকে টানা ১৪ মাস হাসপাতাল এবং বাড়িতে কোয়ারেন্টাইনেই কাটাতে হয়েছে।

image


দেশ-বিদেশের গবেষকরা জানাচ্ছেন, এতোবার করোনা পজেটিভ হবার ঘটনা বিরল এবং সম্ভবত একমাত্র। এজন্য কায়াসানের শারীরিক দুর্বলতাকেই দায়ি করছেন তারা।

তবে ১৪ মাসে ৭৮ বার করোনা পজেটিভ রিপোর্ট এলেও এরমধ্যে কিন্তু নেগেটিভ রিপোর্ট একটিও নেই। অর্থাৎ তিনি কখনই করোনা মুক্ত হননি।

২০২০ সালের নভেম্বরে প্রথম কোভিডে আক্রান্ত হন লিউকেমিয়ায় আক্রান্ত মুজফফর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়, চলে চিকিৎসা। কিছুদিন পর তার উপসর্গগুলো চলে যায়।

image


কিন্তু সে সময় পরীক্ষা করানো হলেও রিপোর্ট নেগেটিভ আসেনি, পজিটিভই থেকেছে। এভাবে মোট ৭৮ বার তার করোনা পরীক্ষা করানো হয়েছে এবং প্রতিবারেই রিপোর্ট পজিটিভ এসেছে।

ফলে পুরোপুরি সুস্থ হয়ে ইস্তানবুলের বাড়িতে ফিরে এলেও তাকে সব সময়ই থাকতে হচ্ছে কোয়ারেন্টাইনে। না হলে হাসপাতালে। পজিটিভ থাকায় টিকাও নিতে পারেননি মুজফফর।

এতে তাঁর সামাজিক জীবন শেষ। বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন না, পরিবারের সঙ্গেও সময় কাটাতে পারেন না। পরিবারের লোকের সঙ্গে কথা বলেন একটি জানালা দিয়ে।

image


লিউকেমিয়া রোগ প্রতিরোধে সাহায্যকারী শ্বেতকণিকা কমে যায় ফলে রোগীর ইমিউনিটি কমে যায়। চিকিৎসকরা বলছেন, এর জন্যই মুজফফরের রক্তে থাকা করোনা নির্মূল হচ্ছে না।

তাঁকে ইমিউনিটি বুস্টার দেয়া হচ্ছে। কিন্তু সেই প্রক্রিয়া খুবই ধীর এবং লম্বা। এতদিন ধরে কোনও ব্যক্তির করোনা আক্রান্ত হয়ে থাকার ঘটনা এই প্রথম বলে জানা গেছে।

 

একাত্তর/আরবিএস  

অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
ইউনিউন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্যও কমিশন প্রস্তুত রয়েছে এবং খুব অল্প সময়ের...
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া এক লাশের নেপথ্য অপরাধীদের গ্রেপ্তার করে চাঞ্চল্যকর খুনের রহস্যের জট খুলেছে পুলিশ। এক্সপ্রেসওয়ের বনানী অংশে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত...
সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর