ইউনিয়ন ডে’তে ৮১৪ বন্দিকে মুক্তি দেবে জান্তা সরকার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫০ পিএম

ইউনিয়ন ডে উপলক্ষ্যে আটশ'র বেশি বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। প্রতি বছর ১২ ফেব্রুয়ারি ইউনিয়ন ডে পালন করা হয়। গত বছর ইউনিয়ন ডে উপলক্ষে প্রায় ২৩ হাজার বন্দিকে মুক্তি দিয়েছিলো দেশটি।  

মিয়ানমারের একাধিক কারাগারে এখনও কয়েক হাজার বিক্ষোভকারী বন্দি রয়েছে বলে শনিবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে ফ্রান্স২৪।  

দেশটির জান্তা প্রধান মিন অং হ্লাইং এক বিবৃতিতে জানান, ইউনিয়ন ডে'র হীরক জয়ন্তী স্মরণে মোট আটশ' ১৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হবে।

জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন জানিয়েছেন, যাদের ক্ষমা করা হয়েছে তাদের বেশিরভাগই বাণিজ্যিক নগরী ইয়াংগুনের কারাগারে রয়েছেন। 

আরও পড়ুন: পিকআপ চাপায় পাঁচ ভাইয়ের মৃত্যু, সেই চালক গ্রেপ্তার

এদিকে আটক অস্ট্রেলিয়ান শিক্ষাবিদ শন টার্নেল ক্ষমাপ্রাপ্তদের এই তালিকায় রয়েছেন কিনা, সে বিষয় কিছু জানায়নি কর্তৃপক্ষ। টার্নেল একজন অস্ট্রেলিয়ান অর্থনীতির প্রফেসর ও নেত্রী অং সান সুচির একজন উপদেষ্টা ছিলেন, অভ্যুত্থানের কয়েকদিন পর তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বছরের ১ ফেব্রুয়ারি নেত্রী অং সান সুচিকে হটিয়ে ক্ষমতায় বসে মিয়ানমার জান্তা সরকার। এরপর থেকে জান্তা বিরোধী প্রতিবাদ ও বিক্ষোভে কমপক্ষে ১৫শ'র মানুষ নিহত হয়েছেন। আর এখন পর্যন্ত ১২ হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে। 


একাত্তর/আরবিএস  

পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সোমবার পরমাণু অস্ত্র অসংযুক্তি চুক্তির (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্র এক তীব্র বাকযুদ্ধে লিপ্ত হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং সম্মেলনটির অন্যতম...
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর