পুতিন-বাইডেন বৈঠকে দুই পক্ষের নীতিগত সম্মতি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৮ এএম

চলমান ইউক্রেন সংকট নিরসনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে ‘নীতিগতভাবে’ সম্মত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁর প্রস্তাবে পুতিনও বাইডেনের সঙ্গে বৈঠক করার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন বলে জানিয়েছে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর।

সোমবার (২১ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বিবিসি।

তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, কেবল মাত্র রাশিয়া যদি তার প্রতিবেশী ইউক্রেনকে আক্রমণ না করতে সম্মত হয়, তবেই বৈঠকটি হতে পারে। 

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতেও এই শর্তের কথা উল্লেখ করা হয়েছে।

মনে করা হচ্ছে, ইউরোপের কয়েক দশকের সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের একটি সম্ভাব্য কূটনৈতিক সমাধান এ বৈঠক থেকে আসতে পারে।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন ও পুতিনের সঙ্গে কথা বলেছেন ম্যাখোঁ। তিনি ইউক্রেন সংকট নিয়ে বাইডেন ও পুতিনের এক বৈঠকের প্রস্তাব দেন। 

মার্কিন ও রুশ উভয় প্রেসিডেন্টই বৈঠকের প্রস্তাবটি নীতিগতভাবে গ্রহণ করেছেন বলে বিবৃতিতে বলা হয়। দুই নেতার এই বৈঠকে ইউরোপের নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনা হবে বলেও জানানো হয়েছে। 

আরও পড়ুন: নাইজারে বিমান হামলায় সাত শিশুর মৃত্যু

এই বৈঠক আয়োজনের প্রস্তুতি বৃহস্পতিবারের (২৪ ফেব্রুয়ারি) মধ্যে শুরু হবে বলে জানানো হয়েছে।

ম্যাখোঁর কার্যালয়ের বিবৃতিতে জানা গেছে, বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ নিজেদের মধ্যে বৈঠক করবেন। 

আশা করা যাচ্ছে, এ বৈঠকের সময় তারা বাইডেন ও পুতিনের মধ্যকার শীর্ষ বৈঠকের ক্ষেত্র প্রস্তুত করবেন।

প্রসঙ্গত, মার্কিন কর্মকর্তারা বলছেন, ইউক্রেনে সামরিক অভিযান শুরু করতে রাশিয়া প্রস্তুত, গোয়েন্দা তথ্য এমন ইঙ্গিত দিচ্ছে। রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে।

তবে রাশিয়ার পক্ষ থেকে এমন দাবি বরাবরই অস্বীকার করা হচ্ছে। মস্কোর দাবি, সামরিক মহড়ার অংশ হিসেবে তারা সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়েছে। যুদ্ধ বাধানোর কোনো ইচ্ছা তাদের নেই।


একাত্তর/জো 

ব্রাসেলসে অনুষ্ঠিতব্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনের আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এক শক্তিশালী বার্তা দিয়েছেন। তিনি মনে করেন, ইউরোপ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে...
আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টার অভিযোগে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের...
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস হয়ে গেছে। সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  মঙ্গলবার এক...
পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে সাগর উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত ৬৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫৬ জন। রয়টার্সের খবর।তাদের বহনকারী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর